সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ধর্ষনের শিকার ছাত্রী পুলিশের সহায়তায় উদ্ধার
ধর্ষনের শিকার ছাত্রী পুলিশের সহায়তায় উদ্ধার

বরগুনা প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৭মি.) বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষকের হুমকিতে ওই স্কুল ছাত্রীর পরিবার ভীত সন্ত্রস্থ হয়ে ৪দিন ধরে ঘা ঢাকা দিয়ে আছে। ঘটনাটি বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম ঘটনাটি জানতে পেরে তালতলী থানা পুলিশের মাধ্যমে সোমবার আজ ২৩ অক্টোবর ওই স্কুল ছাত্রীসহ তার বাবাকে উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার ছোট-আমখোলা গ্রামের রাজ্জাক আকনের বখাটে পুত্র ২ সন্তানের জনক জলিল আকন (৩৭) একই গ্রামের তার বন্ধু শহিদ খানের স্ত্রী সনিয়া’র মাধ্যমে তাদের পাশের বাড়ীর ওই স্কুল ছাত্রীকে ডেকে আনে। এরপর শহিদ ও তার স্ত্রী সনিয়া বাইরে নেমে আশপাশের ঘটনা অবলোকন করে। তাদের আশ্রয়ে জলিল আকন ঘরের ভিতরে বসে স্কুল ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষন করে।
পরবর্তিতে ধর্ষিতা তার মা’কে জানালে ঘটনাটি জানাজানি হয়ে যায়। ধর্ষক প্রভাবশালী হওয়ায় এতে ক্ষিপ্ত হয়ে ধর্ষিতা ও তার বাবাকে মারধরসহ বিভিন্ন হুমকি দেয়। এতে ভয়ে ভীত হয়ে ঘা ঢাকা দেয় তারা। হুমকিতে বন্ধ হয়ে যায় স্কুল ছাত্রীর স্কুলে যাওয়া।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি -তদন্ত) ফজলুল হক জানান, ধর্ষিতাও তার বাবাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ঘটনার নায়ক ধর্ষক জলিলকেও আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার