সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » যৌতুকের জন্য মোকলেছ তার স্ত্রী জান্নাতকে স্বাসরোধ হত্যা করে
যৌতুকের জন্য মোকলেছ তার স্ত্রী জান্নাতকে স্বাসরোধ হত্যা করে
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) খাগড়াছড়ি জেলার গুইমারার হাফছড়ির দক্ষিণ হাজীপাড়া এলাকায় মন্সুর সওদাগড়ের ছেলে মো. মোকলেছ তার স্ত্রী জান্নাত বেগমকে(২২) গলায় ওড়না পেছিয়ে স্বাসরোধ করে হত্যা করেছে। আজ সোমবার বেলা ১১টায় নিজবাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়া খেলা নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো, চার বছর আগে গুইমারার হাফছড়ি এলাকার দক্ষিণ হাজীপাড়ার মন্সুর সওদাগরের ছেলের সাথে বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবার উপজেলার ফারুক মিয়ার মেয়ে সাথে। তাদের সংসারে দেড় বছরের এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে মোকলেছ প্রায় সময় যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিত। কয়েকবার তা পূরণও করে জান্নাত বেগমের পরিবার। জুয়া খেলে টাকা নষ্ট করায় প্রায় সময় তাদের মাঝে ঝগড়া হতো।
আজ সোমবার সকালেও একই কারনে তাদের মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে মোকলেছ তার স্ত্রী জান্নাতকে গলায় ওড়না পেঁচিয়ে স্বাসরোধ করে হত্যা করে।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদত হোসেন টিটু জানান, স্ত্রীকে হত্যার পর মোকলেছ ডাক্তার ডেকে আনলে স্ত্রীকে মৃত দেখে ডাক্তার কৌশলে পুলিশকে খবর দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক মোকলেছ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে থানায়।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা