শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চুক্তির উপর ভিত্তি করে পার্বত্য অঞ্চলে সকল আইন তৈরির সুপারিশ
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চুক্তির উপর ভিত্তি করে পার্বত্য অঞ্চলে সকল আইন তৈরির সুপারিশ
মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চুক্তির উপর ভিত্তি করে পার্বত্য অঞ্চলে সকল আইন তৈরির সুপারিশ

---ঢাকা :: (৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৫মি.)আজ ২৪ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পার্বত্য শান্তি চুক্তির উপর ভিত্তি করে পার্বত্য অঞ্চলে সকল আইন তৈরির সুপারিশ করা হয়েছে।
কমিটি সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার এবং এম, এ, আউয়াল সভায় অংশগ্রহণ করেন।
পার্বত্য খাগড়াছড়ি জেলায় বিভিন্ন দপ্তর বা সংস্থার চলমান উন্নয়ণ প্রকল্পসমূহের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
তিন পার্বত্য জেলায় আঞ্চলিক পরিষদ অথবা জেলা পরিষদের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য কমিটি সুপারিশ করে।
এছাড়াও সভায় উল্লেখ করা হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন খাগড়াছড়ি জেলার উপজেলা সদর হতে প্রত্যন্ত অঞ্চলে সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের জন্য ২০১৬-২০১৭ অর্থ বছরের সংশোধিত বাজেটে মোট বরাদ্ধ ছিল ৫ কোটি টাকা। এ বরাদ্ধ দিয়ে দীঘিনালা ও মানিকছড়ি এলাকায় ইতোমধ্যে সংযোগ সড়কের প্রায় ৫ কিলোমিটার মাটির কাজ, ৮ কিলোমিটার এইচ. বি. বি করণ, ২শ’ মিটার এলডি এবং ৩২৭ মি. রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়েছে। ২০১৭-২০১৮ অর্থ বছরের এডিপিতে প্রকল্পের অনুকূলে ১৯ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্ধ রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)