শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » চেঙ্গী নদীতে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
প্রথম পাতা » কৃষি » চেঙ্গী নদীতে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
বুধবার ● ২৫ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চেঙ্গী নদীতে নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (১০ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩০মি.) খাগড়াছড়ি জেলার পানছড়িতে চেঙ্গী নদীতে নিখোঁজের ৫ দিন পর শান্তিপুর রাবার ড্যাম এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত মরদেহটি পানছড়ির মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. আনোয়ার হোসেন (২০) এর বলে নিশ্চিত করে তার বড় ভাই সাইফুল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চেঙ্গী নদীতে মাছ ধরতে আসা কয়েক জেলে পঁচা দুর্গন্ধ অনুভব করে এদিক-সেদিক তাকিয়ে চেঙ্গী নদীর বালুর স্তপে একটি মরদেহ দেখতে পায়। স্থানীয়দের মাধ্যমে পানছড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি সনাক্ত করে সাইফুল জানায়, গত শনিবার বেলা ২টার দিকে আনোয়ার চেঙ্গী নদীতে ভেসে আসা লাকড়ি তুলতে গিয়ে নদীর পানির স্রোতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ব্যাপারে পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বলেও জানায়।
মরদেহটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।





আর্কাইভ