শুক্রবার ● ২৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে অগ্র মৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রে দানোত্তম কঠিন চীবর দান
খাগড়াছড়িতে অগ্র মৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রে দানোত্তম কঠিন চীবর দান
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) পঞ্চশীল প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত ও ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা সদরের তেতুলতলা অগ্র মৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রের ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়েছে ।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় থেকে তেতুলতলা অগ্র মৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রের কঠিন চীবর দান উদযাপন কমিটি উদ্যোগে ৯তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় ধর্মদেশক হিসেবে দেশনা দেন মৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রের শ্রীমৎ তেজবংশ মহাথের ।
অনুষ্ঠানে কঠিন চীবর দান উপলক্ষে তেতুলতলা অগ্র মৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রের ভোরে প্রার্থনা ও ধর্মীয় সংগীত মাধ্যমে উৎসবের কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে পুষ্পপূজা ও ভিক্ষু সংঘের প্রাতঃরাশ,ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহন, বুদ্ধ পূজা, অষ্টপরিস্কার, কল্পতরু দান, সংঘ দানসহ সকল দানীয় বস্তু উৎসর্গ করেন।
অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। এছাড়া সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও আকাশে ফানুষ উড়ানো হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১