সোমবার ● ৩০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » চাকমা সম্প্রদায়ের ‘লুরি’ ধারার ধর্মীয় অনুষ্ঠানে রাজা দেবাশীষ রায়
চাকমা সম্প্রদায়ের ‘লুরি’ ধারার ধর্মীয় অনুষ্ঠানে রাজা দেবাশীষ রায়
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৩০মি.) চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেছেন, “ধর্মের বহুমাত্রিকতা থাকা খারাপ কিছু নয়। বহুমাত্রিকতা আমার চাকমা জাত এবং বৌদ্ধ ধর্মের সুন্দর। ধর্মের নামে মারামারি করাও মঙ্গলজনক নয়। আমরা চাকমা, আমরা মারমা, আমরা সবাই এক জাত। এ বিশ্বাস সবার মধ্যে থাকতে হবে। কিছু বিশ্বাস দেবদেবীর মধ্যেও আছে, প্রকৃতির মধ্যেও আছে। যা আমাদের বর্তমান সময়েও মঙ্গলজন। তাদের প্রতিও আমাদের আন্তরিকতা থাকতে হবে।
রবিবার ২৯ অক্টোবর দীঘিনালা উপজেলার ১নংনোয়াপাড়া লুরি বৌদ্ধ বিহারে ৬১তম দানোত্তম ত্রি চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ১নং নোয়াপাড়া লুরি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি জীবন শান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্মগুরু প্রজ্ঞাবংশ লুরি, দেবতিষ্য লুরি, উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জণ চাকমা, দীঘিনালা মৌজার হেডম্যান প্রান্তর চাকমা, পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ ফেডারেশনের সহ-সভাপতি আনন্দ মোহন চাকমা প্রমূখ। এর আগে বুদ্ধপতাকা উত্তোলন গঙ্গায় মূর্তি স্নান, অষ্টপরিস্কার দান, বুদ্ধ পূজা উৎসর্গ, ত্রি চীবর আনয়ন অনুষ্ঠিত হয়েছে।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার