মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অশ্লীল পর্ণ ভিডিও রাখার দায়ে যুবকের কারাদন্ড
অশ্লীল পর্ণ ভিডিও রাখার দায়ে যুবকের কারাদন্ড
হবিগঞ্জ প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৩মি.) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অশ্লীল,পর্ণ ভিডিও রাখার দায়ে সাজন মিয়া(২০) নামে এক অশ্লীল ভিডিও বিক্রেতা যুবকে ভ্রাম্যমান আদালত মাধ্যমে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সে ইনাতগঞ্জের দীঘিরপাড় গ্রামের আলেক উদ্দিনের পুত্র। জানা যায়,সাজন মিয়া দীর্ঘ দিন ধরে ইনাতগঞ্জ বাজারে ভিডিও দোকানের ব্যাবসা পরিচালনা করে আসছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার একদল পুলিশ নিয়ে সাজনের ভিডিও দোকানে অভিযান পরিচালনা করেন।
এ সময় তার কম্পিউটার তল্লাশী করে বিভিন্ন অশ্লীল পর্ণ ভিডিও দেখতে পান। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে দন্ড বিধি ১৮৬০ এর ২৯২/২৯৩ ধারায় ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্ত সাজন মিয়াকে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। আগামী কাল বুধবার তাকে জেল হাজতে পাঠানো হবে ।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা