রবিবার ● ১২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি সওজ বিভাগের কর্মচারীদের মানববন্ধন
খাগড়াছড়ি সওজ বিভাগের কর্মচারীদের মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪২মি.) খাগড়াছড়িতে সড়ক জনপদ বিভাগের ওর্য়াকচার্জড কর্মচারীরা তাদের চাকুরী নিয়মিত করার দাবিতে নির্বাহী প্রকৗশলীর অফিসসহ ৫টি অফিসের কর্মচারীরা আজ রবিবার পৌর শাপলা চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন পালন করে। মানববন্ধন শেষে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে । সড়ক ও জনপদ বিভাগের অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে বিভিন্ন উপজেলা থেকে কর্মচারী দাবি আদায়ে জেলা শহরে মানববন্ধন ও মিছিলে যোগ দেন ।
পরে বিক্ষোভ মিছিল ও সভাপতিত্ব করেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের খাগড়াছড়ির সভাপতি মো. বদরে আলম। বক্তারা বলেন, দীর্ঘ কয়েকযুগ ধরেও এখানকার ৩শত কর্মচারীর চাকুরী নিয়মিত করা হয়নি। কর্মচারীরা নানা হতাশা ও পারিবারীক অভাব অনটনে রয়েছে। সম্প্রতি মো. শাহাজাহান ও মো. মমিনুল হক ২জন কর্মচারী মৃত্যুবরণ করেছে। তাদের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। সহসা চাকুরী নিয়মিত করা না হলে কর্মচারীরা বৃহৎ আন্দোলনে যাবে। সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ধর্মজ্যোতি চাকমা ও মো. ফয়েজ। গত ২ দিন ধরে আন্দোলনে কর্মচারীরা মাঠে থাকায় এখানকার সড়ক ও জনপদ বিভাগের উন্নয়ন কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। কর্মচারীদের আন্দোলনে নির্বাহী প্রকৌশলী খাগড়াছড়ি, গুইমারা, এসডি কার্যালয় ,দিঘীনালা ও মানিকছড়ি ৫টি অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১