শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ঢাকামুখী গণপরিবহন বন্ধ, বিএনপির ২৯ নেতা-কর্মী আটক
প্রথম পাতা » গাজিপুর » ঢাকামুখী গণপরিবহন বন্ধ, বিএনপির ২৯ নেতা-কর্মী আটক
সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকামুখী গণপরিবহন বন্ধ, বিএনপির ২৯ নেতা-কর্মী আটক

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ২.০০মি.) রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ১২ নভেম্বর রবিবার সকাল থেকেই গাজীপুর থেকে ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। গাজীপুর থেকে অন্যান্য স্থানের যানবাহন চললেও ঢাকার দিকে কোনও গাড়ি চলছে না।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বজায় রাখার কথা বলে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৯ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান,আইন-শৃঙ্খলা বজায় রাখতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ নভেম্বর শনিবার রাতে যুবদল নেতা আমজাদ হোসেন ঝুনাসহ সাত নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে কালিয়াকৈর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মৌচাক ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মনির সিকদারসহ ১১ নেতাকর্মীকে আটক করা হয়। সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনও অবনতি না হয় সেজন্য তাদের আটক করা হয়েছে।

শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন জানান, শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহ্জাহান ফকির এবং গাজীপুর জেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ ও শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হারিছ মাঝিসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।

এছাড়া কাপাসিয়া থেকে চারজন, কালীগঞ্জ থেকে দু’জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
---
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, ‘শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ আমাদের নেতা-কর্মীদের আটক করে ভয়-ভীতি ছড়াচ্ছে। এছাড়া পুলিশ সদস্যরা ঢাকার দিকে কোনও গাড়ি চলতে দিচ্ছে না। তবে এ অভিযানের আগেই আমাদের অধিকাংশ নেতা-কর্মীরা ঢাকায় চলে গেছেন।’

ময়মনসিংহ থেকে আসা যাত্রী আরমান মিয়া জানান, তার বৃদ্ধা মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসছিলেন। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বাস আসার পর লাঠি হাতে লোকজন বাস থেকে সব যাত্রীদের নামিয়ে দেয়। তার অসুস্থ মাকে এখন কীভাবে ঢাকায় বড় ভাইয়ের বাসায় নিয়ে যাবেন তা নিয়ে চিন্তিত তিনি।

গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা উত্তরার একটি বায়ার অফিসের কর্মকর্তা স্বপন জানান, তিনি সকাল ৮টা থেকে গাড়ির জন্য প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাস গাজীপুরের চান্দনা-চৌরাস্তা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে ঢাকাগামী যাত্রীরা পরিবহন সংকটে পড়ে বাসস্ট্যান্ডগুলোতে ভিড় জমিয়েছেন।

গাজীপুর ট্রাফিক বিভাগের এএসপি সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কোনও গাড়িকে বাধা দিচ্ছি না। পরিবহনের লোকেরাই গাড়ি নিয়ে ঢাকার দিকে যাচ্ছে না। তবে ঠিক কী কারণে তারা গাড়ি নিয়ে যাচ্ছে না সে ব্যাপারে আমি অবগত নই।’

ঢাকামুখী পরিবহনগুলো কেন চলাচল করছে না এ ব্যাপারে জানতে চাইলে পরিবহন নেতা সুলতান উদ্দিন সরকার কোনও মন্তব্য করতে রাজি হননি।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে

আর্কাইভ