শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদহে তুঁত গাছ দ্বারা হলিধানী রেশম নার্সারি
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদহে তুঁত গাছ দ্বারা হলিধানী রেশম নার্সারি
সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে তুঁত গাছ দ্বারা হলিধানী রেশম নার্সারি

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৯ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ২.১৭মি.) প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি রেশম একটি অর্থকারী পন্য। রেশমের মিহি সুতায় তৈরী হয় মিহি সুন্দর রেশম কাপড়। রেশম সুতা দিয়ে তৈরী ঢাকার মসলিন কাপড়ের একদা বিশ্বখ্যাতি ছিল। যুগে যুগে সৌন্দর্য প্রিয় রুচিশীল অর্থবান মানুষ বিষেশ করে নারীদের রেশম কাপড়ের প্রতি আকৃষ্টতা বেশী। পাকিস্তান আমলে (১৯৪৭-১৯৭১সালে) রেশমকে ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতায় নেয়া হয় এবং রাজশাহীতে রেশম সুতা ও রেশম কাপড় তৈরীর সিল্ক কারখানা প্রতিষ্ঠিত হয় সরকারি অর্থায়নে। এ প্রতিষ্ঠান রেশম বস্ত্র তৈরীতে এখনো নিজেস্ব ধারা ও সত্তা বজায় রেখেছে। বর্তমানে রাজশাহী সিল্ক কাপড় বেশ নাম করা। রেশম চাষ স¤প্রসারনের লক্ষে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে গঠিত হয় রেশম বোর্ড। রেশম চাষের প্রসার ও রেশম সুতা উৎপাদনের জন্যে ব্যাপক কর্মসুচি গ্রহন করে এই বোর্ড। সেই গৃহীত কর্মসুচির আওতায় দবাংলাদেশ রেশম বোর্ডের শাখা অফিস খোলা হয় আমাদের ঝিনাইদহে। ঝিনাইদহ সদর উপজেলার অন্তর্গত হলিধানী একটি পুরাতন গ্রাম। এ গ্রামের নামানুসারে ইউনিয়ন পরিষদের নাম হয়েছে হলিধানী ইউনিয়ন। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা পাকা সড়ক হলিধানী বাজারের উপর দিয়ে প্রবাহিত। ঝিনাইদহ শহর থেকে পশ্চিম দিকে হলিধানী বাজারের দুরুত্ব প্রায় ১০ কি:মি:। এ হলিধানী বাজরের পশ্চিমে পাকা রাস্তার দক্ষিনে এক মনোরম প্রকৃতির পরিবেশে “হলিধানী” রেশম চাষ নার্সারি অবস্থিত। নার্সরির মোট জমির পরিমান ৭২ বিঘা।

তন্মধ্যে প্রায় ৫৫ বিঘায় তুঁত গাছের চাষ করা হয়। এই তুঁত গাছের পাতা থেকেই রেশম ডিম ও পোকা উৎপাদন হয়। এ নার্সারিতে রয়েছে রেশম পোকা প্রজনন কেন্দ্র অতিউন্নত জৈব প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের রেশম ডিম উৎপাদন করা হয় এই নার্সারিতে এবং তা আধুনিক প্রযুক্তিগত প্রক্রিয়ার সংরক্ষন করা হয়। ডিম ফুটিয়ে রেশম পোকা উৎপাদন করে উন্নত ও আধুনিক পদ্ধতিতে এখানে উৎপাদিত হচ্ছে অসংখ্য রেশম গুটি। প্রতি বছর ৪ বার চৈত্র, জৈষ্ঠ, ভাদ্র ও অগ্রাহন মাসে রেশম গুটি উৎপাদন হয়। রেশম গুটি থেকে বিশেষ প্রক্রিয়ার রেশম সুতা তৈরী করা হয় এই নার্সারির কারখানায়। ১২ কেজি রেশম গুটি থেকে তৈরী হয় ১ কেজি মিহি সিল্ক সুতা। সিল্ক কাপড় তৈরীর জন্যে এখানকার সুতা বিক্রয় করা হয় রাজশাহী সিল্ক কারখানাই। এ নার্সারি থেকে প্রতি বছর প্রায় ৭/৮ লক্ষ টাকার রোগমুক্ত রেশম ডিম সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। হলিধানী নার্সারিতে এ কাজের জন্য প্রায় ২০০ নারী ও পুরুষ প্রতিদিন কর্মরত রয়েছে। মানসম্মত রেশম সুতা উৎপাদন সম্ভব যদি আবহওয়া অনুকুলে থাকে। আমাদের ঝিনাইদহের আবহওয়া তুঁতগাছ ও রেশম পোকার ডিম উৎপাদনের জন্য উপযোগী। সে জন্য ইহা একটি লাভজনক রেশম উৎপাদন কেন্দ্রে পরিনত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তুঁত চারা এনে রোপিত হয় এখানে। আবহাওয়া উপযোগী হওয়ায় মানসম্মত তুঁতগাছ উৎপাদিত হচ্ছে এ কেন্দ্রে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)