শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » নুহাশ পল্লীতে হুমায়ুনের ৬৯তম জন্মদিন পালন
প্রথম পাতা » গাজিপুর » নুহাশ পল্লীতে হুমায়ুনের ৬৯তম জন্মদিন পালন
সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নুহাশ পল্লীতে হুমায়ুনের ৬৯তম জন্মদিন পালন

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.১৪মি.) জনপ্রিয় লেখক, কথা সাহিত্যিক ও নাট্যকার প্রয়াত হুমায়ুন আহমেদের ৬৯তম জন্ম বার্ষিকীতে গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশ পল্লীতে কেক কেটেছে ছেলে নিষাদ ও নিনিত।

আজ ১৩ নভেম্বর সোমবার বেলা পৌনে ১১টার দিকে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, নুহাশ পল্লীর কর্মকর্তা, কর্মচারি ও ভক্ত-দর্শনার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় শাওন সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতকারে বলেন, আমার ইচ্ছে ছিল এবং এখন আছে নুহাশ পল্লীতে হুমায়ুন আহমেদ স্মৃতি জাদুঘর করব। এ প্রস্তাবটি পরিবারের সাথে আমি আলোচনা করেছি। আশা করছি খুব শীঘ্রই পারিবারিক সম্মতিতে ওই যাদু ঘরের কাজ শুরু করতে পারব। সেখানে হুমায়ুন আহমদের ব্যবহার্য জিনিসপত্র (যেমন-চশমা, কলম, টেবিল, হাতের লেখা নাটক বা বইয়ের স্ক্রিপ্ট, বই ইত্যাদি) সংগ্রহে থাকবে। আশা করছি খুব শীঘ্রই এবিষয়ে ভাল খবর দিতে পারব।

তিনি বলেন, নুহাশ পল্লীতে ক্যান্সার হাসপাতালের স্বপ্নটি হুমায়ুন আহমেদের। এটি তার লেখায় তিনি ব্যক্ত করেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলার মানুষ ৯ মাস যুদ্ধ করেছিল। বজ্রকন্ঠের ৭ মার্চের যে ডাক বঙ্গবন্ধু দিয়েছিলেন তা অন্য কেউ দিলে হতো না।

হুমায়ুন আহমেদ ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য যে ডাক দিয়েছিলেন তার অবর্তমানে আমি ডাক দিলে সেই সাড়া পাবো বলে ভাবছি না। বাংলাদেশের সরকারী, বেসরকারি বুদ্ধিজীবি, ব্যবসায়ী, শিল্পপতি, সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাই এগিয়ে আসলে হুমায়ুন আহমেদের সে ডাকের বাস্তবায়ন সম্ভব। এক্ষত্রে একটি কমিটি করে শুরু করা যেতে পারে। আমি ও আমারা তথা পরিবারের সবাই তাদের পাশে থাকব।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে দুই ছেলেকে সঙ্গে নিয়ে হুমায়ুন আহমেদের কবরে পুষ্পস্বক অর্পন করেন মেহের শাওন। পরে স্বামীর আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন শাওন। এসময় অভিনেতা সৈয়দ হাসান সোহেলসহ বিভিন্ন অভিনেতা ও হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন।

লেখকের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন নুহাশ পল্লীর কর্মচারীরা।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম বুলবুল জানান, তাদের পক্ষ থেকে রবিবার রাত ১২টা ১মিনিটে মোমবাতি জ্বালানো ও কেক কাটা হয়েছে। এছাড়া দুপুরে হিমুরা হুমায়ন আহমদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

নুহাশ পল্লীর ভাস্কর আসাদুজ্জামান খান বলেন, স্যারের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শেকড়-বাকলের তৈরি ৬৯ ধরনের শিল্পকর্মে প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। সাতদিন চলবে এ প্রদর্শনী। তার তৈরি এসব শিল্পকর্ম বিক্রি করা হবে।

এদিকে হিমু পরিবহনের উদ্যোগে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)