বুধবার ● ১৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » যশোরে উদ্ধার হওয়া সিংহ-বাঘের বাচ্চা গাজীপুরের সাফারি পার্কে
যশোরে উদ্ধার হওয়া সিংহ-বাঘের বাচ্চা গাজীপুরের সাফারি পার্কে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ৭.৪৩মি.) যশোরে পাচারকালে সোমবার উদ্ধার হওয়া দুটি সিংহ ও চিতাবাঘের বাচ্চা গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে।
১৪ নভেম্বর মঙ্গলবার ভোর ৪টার দিকে ওই প্রাণিগুলো পার্কে পৌঁছেছে। এ নিয়ে সাফারি পার্কে সিংহের সংখ্যা হল- ২১, রয়েল বেঙ্গল ১১টিসহ বাঘের (চিতাবাঘের) সংখ্যা হল-২টি। তবে চিতাবাঘ এ পার্কে এ দুটি প্রথম।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, যশোরের চাঁচড়া চেক পোস্টে একটি প্রাডো গাড়িযোগে পাচারকালে পুলিশ দুটি কাঠের বাক্সের মধ্যে লুকিয়ে রাখা প্রাণিগুলো উদ্ধার করে।
পরে থানায় মামলা করে আদালতের মাধ্যমে শাবকগুলোকে সোমবার বিকালে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়। তারা রাতেই বাচ্চাগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়।
পরে মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে তা সাফারি পার্কে পৌঁছে। প্রাণী চারটির মধ্যে দুটি সিংহ বাচ্চা এবং অপর দুটি চিতাবাঘের বাচ্চা রয়েছে। সিংহের ছানা দুটির বয়স আড়াই থেকে তিন মাস এবং চিতাবাঘের বাচ্চাটির বয়স দেড় মাস হবে বলে মনে করছেন তারা। ফিডারের সাহায্যে শাবকগুলোকে দুধ খাওয়ানো হচ্ছে এবং পার্কের দুটি কক্ষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।





গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে