শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » সবজি চাষে ব্যস্ত বিশ্বনাথের চাষীরা
প্রথম পাতা » কৃষি » সবজি চাষে ব্যস্ত বিশ্বনাথের চাষীরা
বুধবার ● ১৫ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সবজি চাষে ব্যস্ত বিশ্বনাথের চাষীরা

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: (১ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৬মি.)সারা বছর টানা বৃষ্টিতে প্রভাব পড়েছে শীতকালীন সবজি চাষে। অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থের মুখে পড়েছে বিশ্বনাথ উপজেলার সবজি চাষীরা। উপজেলার অলংকারী, রামপাশা, খাজাঞ্চী ও বিশ্বনাথ ইউনিয়নে বেশী পরিমানে সবজি চাষ হয়। উপজেলার চাহিদা মিটিয়ে সিলেটের বাজারেও বিশ্বনাথের সবজি বিক্রি হতো। এবছর আগাম সবজি চাষ না হওয়ায় স্থানীয় বাজারগুলোতে সবজির সরবরাহ কমে গেছে। সংকটের কারণে দিগুণ -তিনগুণ বেড়েছে সবজির দাম।
বেশী দামের আশায় প্রতিবছরের মত এবারও অনেক চাষী বৃষ্টিকে অপেক্ষা করে আগাম জাতের টমেটো, বেগুন, বাধাঁকপি, ফুলকপির বীজ বপন করেছিলেন। কিন্তু অধিক পরিমানে বৃষ্টিপাতের কারণে পানিতে তলিয়ে বীজতলা নষ্ট হয়ে গেছে। অনেকেই ফের বীজতলা তৈরী করেছেন। চারা রোপনের উপযোগী হলেও চাষাবাদের জমি জলাবদ্ধতা থাকায় চারা রোপন করতে পারছেন না। এ পরিস্থিতিতে অসহায় চাষীরা ভিন্ন পথ খুঁজছেন। জলাবদ্ধ জমিতে উঁচু ভিট তৈরী করে ও রাস্তার পাশে চিচিঁঙ্গা, ঝিঁঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ, কুমড়া, শীম, শশাসহ ভিন্ন জাতের সবজি চাষ বেছে নিয়েছেন। অনেকে জমি তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর তথ্যমতে, বিশ্বনাথে এ বছর ১৭০০ হেক্টর জমিতে সবজি চাষ করার টার্গেট থাকলেও এপর্যন্ত মাত্র ৫০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। তবে আবাদ চলমান রয়েছে। গত বছরের তুলনায় অনেক কম হওয়ার আশংকা রয়েছে। গত বছর এ অঞ্চলে ১৮০০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছিল। তবে বিশ্বনাথের সবজি চাষীদের আলাদা কোন তালিকা বা সংখ্যা নেই।
উপজেলার অলংকারী ইউনিয়নের তালিবপুর গ্রামের সবজি চাষী মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী বলেন, দফায় দফায় বৃষ্টির কারণে আমাদের সবজি চারা নষ্ট হয়ে গেছে। এখন আগাম জাতের চিচিঁঙ্গা, ঝিঁঙ্গার আবাদ শুরু করেছি। বৃষ্টি আর না হলে লাভবান হতে পারি।
একই গ্রামের সবজি চাষী নোমান আহমদ বলেন, বেশী লাভের আশায় আগাম টমেটোর বীজতলা করেছিলাম। বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা করেছি। চারাও এখন মাঠে রূপন করেছি। গতবছর নভেম্বরের প্রথম দিকে টমেটো গাছে ফল এসেছিল। অন্যান্য বছরের তুলনায় এবছর বারবার জমি তৈরী করতে হয়েছে। ফলে খরচও বেশী হবে বলে জানান তিনি।
বিশ্বনাথ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলীনুর রহমান জানান, সিলেটের অন্যান্য উপজেলার তুলনায় বিশ্বনাথে টমেটোর চাষ বেশী হয়। প্রতি হেক্টরে ২০ টনেরও বেশী ফলন হয়েছে এ অঞ্চলে। তবে অতি বৃষ্টির কারণে আগাম চাষ হয়নি। তবে শীতকালীন সবজি চাষে কোন প্রভাব পড়বে না। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাধ্যমে চাষীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত আছে। সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় ইতিমধ্যে চাষীদের মাঝে প্রশিক্ষণ, প্রদর্শনী ক্ষেত, বিনামূল্যে সবজির বীজ ও সার দেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)