বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » শিয়ালের কামড়ে ২৫ জন হাসপাতালে
শিয়ালের কামড়ে ২৫ জন হাসপাতালে
ময়মনসিংহ অফিস :: (২ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ১২.৪৪মি.) ময়মনসিংহের সদরের কাতলাসেন এলাকায় এক শিয়ালের কামড়ে কমপক্ষে ২৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
শিয়ালের কামড়ে আহত যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- জোবেদা (৬০), মাজাহারুল (২৬), আনোয়ারা (৫০), শামীমা খাতুন (২০), খালেদা (৫০), অজিফা (২৪), হাসিব (৮), মুরাদ (১০), ইভা (৬), শামীমা (২১), খুদেজা (৬০), আক্তার হোসেন (১০), আফসানা (১০), তহুরা (৭০), আমেনা (৩৫), লাবিব (১০), রুমা (২৫), আবু তাহের (৫০), সুফিয়া (৬৫), লাইলী (৪০), ইয়াসমিন (৩৫), সৈকত (৮), নুরুন্নাহার (২৫) ও রহিমা (৪৫)।
বর্তমানে ওই এলাকায় পাগল শিয়ালের আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সাবধানতার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের বাড়িতে অতর্কিত শেয়াল ঢুকে পড়ে। এরপর বাড়ির লোকজন নারী-পুরুষ ও শিশুদের নাকে-মুখে এবং শরীরের বিভিন স্থানে শেয়ালটি কামড়াতে থাকে। এভাবে গ্রামের বিভিন্ন বাড়ি-ঘরে ঢুকে প্রায় ৩০ থেকে ৩৫ জন নারী-পুরুষকে আক্রমন করে কারো শরীরে কামড় দিয়েছে এবং অনেকের শরীরে আচড় কেটেছে। পরে আহতদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে শেয়ালকে ধাওয়া করলে পালিয়ে যায়।
সিভিল সার্জন ডাঃ এ কে এম আব্দুর রব জানান, আহতদের নগরীর সূর্যকান্ত (এসকে) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আরও জানান।





বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার