রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঘুমন্ত শিশুকে পানিতে ফেলে হত্যা
ঘুমন্ত শিশুকে পানিতে ফেলে হত্যা
গাজীপুর প্রতিনিধি :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৭মি.) গাজীপুরে নিখোঁজের ২০ দিন পর এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার মহানগরীর বাইমাইল এলাকার একটি ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফাহিম (৩) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাইজকান্দি এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই এলাকার নজরুল ইসলামের ছেলে সোহাগকে (৩১) গ্রেফতার করা হয়েছে। কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল জানান, প্রায় আড়াই বছর আগে শিশুটির প্রবাসী বাবার সাথে ফারজানার বিচ্ছেদ হয়। পরে প্রথম স্বামী সোহাগকে আবারও বিয়ে করেন ফারজানা।
এরপর তারা ফাহিমকে নিয়ে কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করেন। গত ২৯ অক্টোবর সকালে ফারজানা কারখানায় গেলে সোহাগ ঘুমন্ত ফাহিমকে পানিতে ফেলে হত্যা করে ঢাকা পালিয়ে যান।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, সোহাগ জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা