শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিএসসি শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রের ৩০জন ইবতেদায়ী প্রশ্নে পরীক্ষা দিতে হয়
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিএসসি শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রের ৩০জন ইবতেদায়ী প্রশ্নে পরীক্ষা দিতে হয়
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিএসসি শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রের ৩০জন ইবতেদায়ী প্রশ্নে পরীক্ষা দিতে হয়

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.৫৭মি.) গতকাল ১৯ নভেম্বর দেশব্যাপি ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে পিএসসি ও ইবতেদায়ীর সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষায় কেন্দ্রের একটি কক্ষে ৩০ জন পিএসসি শিক্ষার্থীকে ইবতেদায়ীর প্রশ্নে পরীক্ষা দিতে হয়েছে।

মানিকছড়ি উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শুভাশীষ বড়ুয়া বিষয়টি গোপন রেখে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত এটি প্রকাশ হওয়ায় অভিভাবক মহলে তোলপাড়সহ প্রশাসন নড়েচড়ে বসেছে।

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী,অভিভাবক, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলার ৬টি কেন্দ্রে পিএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৮৭৭জন। এর মধ্যে ছাত্র-৮৪৭জন, ছাত্রী- ১০৩০জন। অন্যদিকে ইবতেদায়ী কেন্দ্র ৩টি। পরীক্ষার্থীরসংখ্যা ৬৮ জন। এর মধ্যে ছাত্র-৩৮ জন,ছাত্রী ৩০জন।

উপজেলা সদরস্থ‘রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়’ পিএসসি কেন্দ্রের ১১২ নং কক্ষের ৩০ জন শিক্ষার্থী যথাক্রমে রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২জন, কারিতাস আলোঘর প্রকল্পের আওতায় দক্ষিণ হাফছড়ি পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের ১০জন ও মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮জন শিক্ষার্থীর মাঝে ইবতেদায়ীর ইংরেজি প্রশ্ন বিতরণ করেন পর্যবেক্ষকরা!

এতে শিক্ষার্থীরা প্রশ্ন কমন নয় বলে প্রতিবাদ করলেও তাতে কর্ণপাত করেনি পর্যবেক্ষকরা! ফলে মাদ্রারসা প্রশ্নেই পরীক্ষা দিতে হয়েছে পিএসপি সমাপনীর ৩০জন পরীক্ষার্থীকে।

এদিকে বিষয়টি জানাজানির পর উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শুভাশীষ বড়ুয়া ও কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত সরকারি অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হক বিষয়টি এড়িয়ে ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়েই ক্ষান্ত হন! তাঁরা সাংবাদিকদের জানান অসাবধানতাবশত এমন ঘটনা ঘটেছে।

এদিকে সোমবার ২০ নভেম্বর সকালে ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের পক্ষে মো. আবদুল আলীম ও সুঁচিংপ্রু মারমা নামক জনৈক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাসহ পরবর্তী করণীয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার মানিকছড়ি বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. জাহিদ ইকবাল বলেন, কেন্দ্রে এমন ঘটনার পরও কেন্দ্র সচিব,ভারপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, হল সুপার,এমনকি কোন অভিভাবকও বিষয়টি প্রশাসনকে জানায়নি। আজ যেহেতু বিষয়টি জেনেছি,তাই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আর্কাইভ