শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহ মোবারকগঞ্জ চিনি কলে ১২ কোটি টাকার চিনি অবিক্রিত
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহ মোবারকগঞ্জ চিনি কলে ১২ কোটি টাকার চিনি অবিক্রিত
বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ মোবারকগঞ্জ চিনি কলে ১২ কোটি টাকার চিনি অবিক্রিত

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৬ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৭মি.) ঝিনাইদহ মোবারকগঞ্জ চিনি কলে ১২ কোটি টাকার চিনি অবিক্রিত ও মোচিক ৩,শ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুম শুরু করতে যাচ্ছে। এটি সুগার মিলের ৫১তম আখ মাড়াই মৌসুম। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ এই ভারি শিল্প প্রতিষ্ঠানটি পুঞ্জিভূত ঋণসহ প্রায়৩০০ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ১ ডিসেম্বর শুক্রবার মাড়াই মৌসুমের উদ্বোধন করবে। সর্বশেষ ২০১৬-১৭ আখ মাড়াই মৌসুমে প্রায় ৩৭ কোটি টাকা লোকসান গুণতে হয় মিলটির। এবার ৯৫ দিনে এক লাখ দশ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে সাত হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এদিকে মিলটির গুদামে অবিক্রিত রয়েছে প্রায় ১২ কোটি টাকার চিনি। শ্রমিকদের ;দুই মাসের বকেয়া রয়েছে প্রায় দুই কোটি টাকা। এছাড়াও অবসরে যাওয়া শ্রমিকদের গ্রাইচুটি প্রায় ১৫ কোটি টাকা বকেয়া রয়েছে। মোবারকগঞ্জ সুগারমিল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর ৫০টি আখ মাড়াই ও চিনি উৎপাদন মৌসুম পার করেছে এটি। ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুম হবে ৫১তম মাড়াই মৌসুম। গত ৫০টি আখ মাড়াই মৌসুমে সুগারমিলটি লাভের মুখ দেখে মাত্র ১৬টি মৌসুমে। যার অঙ্ক ছিল মাত্র ৩৮ কোটি টাকা। আর ৩৪টি আখ মাড়াই মৌসুমে পুঞ্জিভূত ঋণসহ প্রায় ৩০১ কোটি টাকা দেনা রয়েছে মিলটি। খোঁজ নিয়ে জানা গেছে, মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় আখ চাষ দিন দিন কমে যাচ্ছে। গত ২০১০-১১ অর্থ বছরে ১২ হাজার একজর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু অর্জন মাত্র ৭ হাজার ৪৫৪ একর। ২০১১-১২ মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার একর অর্জিত হয় ৭ হাজার ৮শ’ একর।

২০১২-১৩ মৌসুমে ১১ হাজার একর লক্ষ্যমাত্রার মধ্যে অর্জিত হয় ৮ হাজার ৫০০ একর। ২০১৩-১৪ মৌসুমে ১১ হাজার একরের মধ্যে মাত্র ৩ হাজার ৩শ’ ২৬ একর, ২০১৪-২০১৫ মৌসুমে ১০ হাজার একরের মধ্যে মাত্র ৪ হাজার ৮৮৩ একর এবং ২০১৫-২০১৬ মৌসুমে ১০ হাজার ৫০০ একরের মধ্যে ৪ হাজার ৯৪১ একর আখ রোপন হয়। সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে আখ রোপনের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার একর। কিন্তু মিল এলাকার কৃষকরা ৬ হাজার ৮০ একর জমিতে আখ রোপন করে। গত ৭টি মাড়াই মৌসুমের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, কোনো মৌসুমেই আখ চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। মিল এলাকা দিন দিন কেন আখ রোপন থেকে সরে আসছে এমন প্রশ্নে কৃষকরা আখের মূল্য কম ও টাকা পরিশোধে গড়িমসির কথা বলেন। ঠিকমতো পুঁজি না পাওয়া এবং মাথাভারি প্রশাসনকে দায়ি করেন। মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, তারা প্রতিদিনই আখ চাষের জন্য কৃষকদের সাথে বৈঠক করছেন। তাদের পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, মোবারকগঞ্জ সুগার মিলের ইক্ষু বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কৃষকের বাড়ি বাড়ি গিয়ে আখ চাষ করতে উদ্বুদ্ধ করছেন। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা শহরের বলিদাপাড়ায় ১৯৬৫ সালে ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যায়ে ১৮৯.৮১ একর নিজস্ব সম্পত্তির উপর নেদারল্যান্ড পদ্ধতিতে সরকার মোবারকগঞ্জ চিনিকলটি স্থাপন করে। এর মধ্যে ২০.৬২ একর জমিতে কারখানা, ৩৬.২২ একর জমিতে স্টাফদের জন্য আবাসিক কলোনি, ২৩.৯৮ একর জমিতে পুকুর ও প্রায় ১০০ একর জমিতে পরীক্ষামূলক ইক্ষু খামার রয়েছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ

আর্কাইভ