বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক আহত
নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক আহত
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (১৬ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সুমন দেবনাথ (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর গ্রামের অকিল দেবনাথের পুত্র শংকর দেবনাথ ও সুমন দেবনাথ এর পরিবারের সাথে একই গ্রামের বানি কান্ত দাশের পুত্র বাবুল দাশ,বিনয় দাশ গংদের পূর্ব থেকে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় পরিবারের মধ্যে গত বুধবার রাতে কথা কাটাকাটি হয়। পরদিন ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে সুমন দেবনাথ ব্যবসার জন্য ধান ক্রয় করা উদ্দেশ্যে ৩২ হাজার টাকা নিয়ে বাড়ী থেকে বের হলে হলিমপুর বাজারস্থ পার্বতী ষ্টোরের নিকট পৌছামাত্র বাবুল দাশ,বিনয় দাশ গংরা দেশীয় অস্ত্র এবং লাটিসোটা নিয়ে তার উপর হামলা চালায় এবং তার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ সময় সুমনের শোরচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় সুমন দেবনাথকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করানো হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতেই সুমন দেবনাথের বড় ভাই শংকর দেবনাথ বাদী হয়ে একই গ্রামের বানি কান্ত দাশের পুত্র বাবুল দাশ,বিনয় দাশ,বিজয় দাশকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা