শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » কোচিং সেন্টারের ২শিক্ষক শিক্ষার্থীকে পিটিয়ে জখম
প্রথম পাতা » অপরাধ » কোচিং সেন্টারের ২শিক্ষক শিক্ষার্থীকে পিটিয়ে জখম
বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোচিং সেন্টারের ২শিক্ষক শিক্ষার্থীকে পিটিয়ে জখম

---

পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে প্যারামাউন্ট কোচিং সেন্টারে তুচ্ছ ঘটনায় দুই শিক্ষক কর্তৃক আলি ইমাম মিঠু (১৩) নামের এক শিক্ষার্থীকে ব্যাপক মারপিট ও বেত্রাঘাত করে আহত করার অভিযোগ পাওয়া গেছে ৷ শিক্ষকদের বেত্রাঘাতে শিশু মিঠুর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয়ে রক্তাক্ত জখমের চিহ্ন দৃশ্যমান রয়েছে ৷ এ ঘটনার পরে শিক্ষার্থী মিঠুর পিতা আব্দুল মান্নান বিষয়টির সুষ্টু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত দুই কোচিং শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন ৷
অভিযুক্ত দুই শিক্ষক হলেন, প্যারামাউন্ট কোচিং সেন্টারের পরিচালক হাসান মোঃ শাহরিয়ার ও ইংরেজী শিক্ষক সৃজন এলাহী ৷
অভিযোগে জানা গেছে, চাটমোহর পৌর সদরের উপজেলা গেট সংলগ্ন এলাকায় অবস্থিত প্যারামাউন্ট কোচিং সেন্টারে প্রায় ৩ মাস যাবত্‍ অবাসিক ভাবে সেখানে থেকে পড়াশুনা করে আসছিল মিঠু ৷ গত শনিবার বিকেলে ক্লাস চলাকালিন সময়ে ব্রেঞ্চে বসাকে কেন্দ্র করে কোচিং এর ইংরেজী শিক্ষক সৃজন এলাহী বেত দিয়ে মিঠুর পা থেকে কমড় পর্যন্ত বেধড়ক মারপিট করে ৷ সন্ধায় বিষয়টি নিয়ে কোচিং পরিচালক হাসান শাহরিয়ার আবারও তাকে বেদম মারপিট করে ৷ মারপিটে মিঠু অসুস্থ হয়ে পড়লে তাকে কোন চিকিত্‍সা না দিয়ে আবাসিক রুমে পাঠিয়ে দেওয়া হয় এবং অভিভাবক কে বিষয়টি জানালে আরো শাস্তি পেতে হবে বলে হুমকী ধামকী দেওয়া হয় ৷ সে ভয়ে কাউকে কিছু না বলে যন্ত্রণায় কাতর হয়ে ঘুমিয়ে পড়ে ৷ রবিবার সকালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠিরা ফোন করে মিঠুর বাবাকে দ্রুত কোচিং সেন্টারে আসতে বলে ৷ তার বাবা আব্দুল মান্নান সেখানে গিয়ে অসুস্থ ছেলে মিঠুকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ৷ সেখানে চিকিত্‍সা শেষে মঙ্গলবার রেলবাজার নিজ বাসায় নিয়ে আসা হয়েছে ৷
এ বিষয়ে মিঠুর বাবা আব্দুল মান্নান কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে এতো বড় অপরাধ করেনি যে তাকে এতো বড় শাস্তি দিতে হবে৷ তাকে পশুর মত বেত দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে ৷ আঘাতে শরীর ফেটে অনেক জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে ৷ আমি ঐ শিক্ষকদের নিটক গিয়ে বিষয়টি জানতে চাইলে তারা আমাকে অপমান করে তাড়িয়ে দেন ৷ আমি অভিযুক্ত দুই শিক্ষকের  দৃষ্টান্তামূলক শাস্তি চাই ৷
এ বিষয়ে কোচিং পরিচালক হাসান মোঃ শাহরিয়ার এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তার স্ত্রী কোচিং শিক্ষিকা জানান, অভিভাবকরাই তাদের সন্তানকে শাসন করতে বলেন, আবার শাসন করলে উল্টো প্রতিক্রিয়া দেখান ৷ তাছাড়া এঘটনায় মিঠুর অভিভাবকের নিকট দুঃখ প্রকাশ করা হয়েছে ৷
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা বলেন, ঘটনাটির বিষয়ে তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান কে দায়িক্ত দেয়া হয়েছে এবং তদন্ত শেষে দ্রুত রিপোর্ট দাখিলের পরে অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা গ্রহন করবো৷ 





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ