শনিবার ● ৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে পিসিপি’র ছাত্র সমাবেশ
খাগড়াছড়িতে পিসিপি’র ছাত্র সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৫ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৩মি.) পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ’র রাজনৈতিক কর্মকান্ড বন্ধ ও নানিয়ারচর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত বিজ্ঞপ্তির প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্র সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)। আজ শনিবার বেলা ১১টায় খাগড়াছড়ি সদরের স্বর্ণিভর এলাকায় ইউপিডিএফ কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমার সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র সংগঠক মিঠুন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি শাখার সাংগঠনিক সম্পাদক রেশমী মারমা।
বক্তারা, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের নগ্ন হস্তক্ষেপের নিন্দা জানিয়ে অবিলম্বে জারিকৃত বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১