শনিবার ● ৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » তারেক রহমানের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে ছাত্রলীগের বিক্ষোভ
তারেক রহমানের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে ছাত্রলীগের বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৫অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৫.৩৪মি.) ৯ ডিসেম্বর বিকাল খাগড়াছড়িতে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দুর্নীতি মামলায় গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। আজ ৯ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা সদরের কদমতলীস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমার নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলায় গ্রেফতার করে শাস্তির দাবি করা হয়।
এসময় খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল বাহার, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আলোক প্রদীপ ত্রিপুরা বিপিন, সহ-সভাপতি মো.আমির হোসেন, খোকন চাকমা, মনিন্দ্র লাল ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী চৌধুরী, এমং মারমা, জিকু চাকমা, নয়ন বড়ূয়া, উবিক মোহন ত্রিপুরাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১