শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে পাখির হাত থেকে ফসল বাঁচাতে ব্যতিক্রম উদ্যোগ
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে পাখির হাত থেকে ফসল বাঁচাতে ব্যতিক্রম উদ্যোগ
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পাখির হাত থেকে ফসল বাঁচাতে ব্যতিক্রম উদ্যোগ

---নাজমুল হক নাহিদ, (আত্রাই) নওগাঁ :: (২৮ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৩মি.) সবজি ক্ষেত রক্ষায় চারপাশে ঘিরে দেয়া হয়। নানাবিধ রোগ বালাই এবং কীটপতঙ্গ নিধনের জন্য বালাই নাশক ক্ষেতে প্রয়োগ করা হয়। কিন্তু পাখির হাত থেকে সবজি ক্ষেত রক্ষায় ক্ষেতের উপড়ে জালের আবরণ দেয়া হয় এটি একটি নিত্য নতুন। অনেকেই আবার মনে করছেন এটি আধুনিক প্রযুক্তির একটি মাইলফলক।
কৃষি অফিসের পরামর্শ ও সহায়তায় বিষমুক্ত বেগুন চাষের জন্য নওগাঁর আত্রাই উপজেলার কৃষকেরা ক্ষেতের উপরে জালের আবরণ দিয়ে আবাদ করছে এবং কীটনাশকের বদলে জৈব বালাইনাশক ও সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার, উপকারী পোকা-মাকড় সংরক্ষণ এবং পরিচ্ছন্ন চাষাবাদ পদ্ধতিতে আবাদ করছেন তারা। এদিকে বেগুনসহ বিষমুক্ত সবজি উৎপাদনে মাঠ দিবস ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ।
নওগাঁর আত্রাই উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের মাগুড়াপাড়া গ্রামের মো: জালাল উদ্দিনের বেগুন ক্ষেতের দৃশ্য তাক লাগিয়ে দিয়েছে সকলকে। হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উত্তর পার্শ্বে মাগুড়াপাড়া রাস্তা সংলগ্ন বেগুন ক্ষেত। সম্পর্ণ বেগুন ক্ষেতের উপরেই আবরণ দেয়া হয়েছে জাল দিয়ে। বুলবুলি পাখি খেয়ে যাচ্ছে ক্ষেতের বেগুন আর তাই বুলবুলি পাখির হাত থেকে বেগুনের ক্ষেত বাঁচাতে মশারির মতো করে ক্ষেতের উপরে ও চারপাশে টানানো হয়েছে জাল। ঢেকে দেয়া হয়েছে পুরো জমির ফসল।
এ ব্যাপারে ব্যতিক্রম উদ্যোক্তা মো: জালাল উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, আমার বেগুন ক্ষেতের বেগুন গাছে ফল আসার সাথে সাথে বিভিন্ন প্রজাতির ছোট-ছোট পাখি ও কাঁঠ বিড়ালি দিন রাত বেগুন ক্ষেতে গিয়ে বেগুন নষ্ট করে। পাশাপাশি বেগুনের ব্যাপক ক্ষতি সাধন করে। বালাই নাশক প্রয়োগ করে ওই সব পাখি নিধন করা যায় না। যার কারণে অনেক টাকা ব্যয় করে পাখির হাত থেকে বেগুনের ক্ষেত রক্ষার জন্য পাঁচ কাঠা মাটির বেগুন ক্ষেতর উপরে জালের আবরণ দেয়া হয়েছে। বুলবুলি পাখি ও কাঁঠবিড়ালের হাত থেকে ক্ষেতের ফসল বাঁচাতে পর্যায়ক্রমে বাঁকি জমি গুলোতেও জালের আবরণ দিবো বলে ভাবছি এমনটি জানান তিনি।
নতুন এই উদ্যোগ সম্পর্কে মাগুড়াপাড়া গ্রামের কৃষক মো. নবাব আলী ও মো. মিঠুর সাথে কথা বললে তিনি জানান, আজ থেকে ২০-৩০ বছর আগে আমরা যখন বিভিন্ন তরি-তরকারি ও বিভিন্ন শাক-সবজির আবাদ করতাম তখন বালাই নাশকের কোন ব্যবহার ছিলোনা। কিন্তু এখন ক্ষেতের ফসল বাঁচাতে বালাই নাশকের পাশাপাশি ক্ষেতে জালের আবরণসহ বিভিন্ন প্রকার পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন জানান, বালাই নাশক প্রয়োগ করে পাখি নিধন করা যায় না। বেগুন ক্ষেতে পোকামাকরের পাশাপাশি পাখিও বেশি ক্ষতি সাধন করে। এ কারণে কৃষকরা অনেক সময় সবজি জমিতে জালের আবরণ ব্যবহার করছে।





আর্কাইভ