শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপস্থী ষড়যন্ত্র প্রতিহত করুন : পার্বত্য চুক্তির ১৮তম বর্ষপূর্তিতে পিসিজেএসএস এর ডাক
প্রথম পাতা » কৃষি » চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপস্থী ষড়যন্ত্র প্রতিহত করুন : পার্বত্য চুক্তির ১৮তম বর্ষপূর্তিতে পিসিজেএসএস এর ডাক
বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপস্থী ষড়যন্ত্র প্রতিহত করুন : পার্বত্য চুক্তির ১৮তম বর্ষপূর্তিতে পিসিজেএসএস এর ডাক

---
ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চুক্তির ১৮তম বর্ষপূর্তির ডাক চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপস্থী ষড়যন্ত্র প্রতিহত করুন৷

আজ বুধবার রাঙামাটিতে জনসমাবেশে প্রধান অতিথি পিসিজেএসএস- সন্তু গ্রুপ সভাপতি সাবেক গেরিলা নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা ১০টি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন যুব সমাজ হচ্ছে আন্দোলন সংগ্রামের চালিকা শক্তি,যুব সমাজকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের সংগ্রামে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সাবেক এই গেরিলা নেতা।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বায়স্তবায়নের লক্ষে চলমান অসহযোগ আন্দোলন জোরদার করার লক্ষে ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে জনসমাবেশ করেছে সন্তু লারমা’র পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ৷
আজ বুধবার ২ রা ডিসেম্বর পার্বত্য চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে সকাল ১০টা থেকে দুপুর ২.৩০মিঃ পর্যন্ত চলে এই জনসমাবেশ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস- সন্তু গ্রুপ) আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন পিসিজেএসএস- সন্তু গ্রুপ কেন্দ্রীয় নেতা সাধুরাম ত্রিপুরা৷
সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াকার্স পাটির সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পাটির চট্টগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড শাহ আলম,পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান,চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দীন,জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সেরন৷
জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পিসিজেএসএস- সন্তু গ্রুপ সভাপতি সাবেক গেরিলা নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)৷
বক্তব্য রাখেন পিসিজেএসএস- সন্তু গ্রুপের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারন সম্পাদক সুপ্রভা চাকমা, পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুরা, পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং ,জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সেরন,চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দীন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান ও বাংলাদেশ ওয়াকার্স পাটির সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি৷

জনসমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটির নেতা সজিব চাকমা ও জলি মং ৷
সিএইচটি মিডিয়া টুযেন্টিফোর ডটকমকে পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক সজিব চাকমা মুঠোফোনে জানিয়ে ছিলেন ৫০ হাজার জনসমাগম হওয়ার কথা৷
---
জনসমাবেশ চলা কালিন সময়ে দেখা গেছে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় থেকে কলেজ গেইট এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুডে জুম্ম নারী - পুরুষরা রাস্তায় বসে সমাবেশে অংশ নিতে৷

জনসমাবেশের কারণে চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়কে সকাল ১০টার পর থেকে সড়কটি বন্ধ হওয়ায় সকাল ১০ টা থেকে ৩টা পর্যন্ত সকল ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল৷
এদিকে বুধবার রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে বিকাল ৩ ঘটিকায় পার্বত্য চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলৰে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ৷
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ৩৩৩,ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু৷
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা কমিটির সভাপতি দীপংকর তালুকদার৷
সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠানটি পরিচালনা করবেন বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর৷
পার্বত্য চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভার বক্তব্য রাখবেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷
রাঙামাটি জেলা আওয়ামীলীগের একটি সুত্র জানায়, পার্বত্য চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলৰে সমাবেশ ও আলোচনা সভার এবার তাদের দলের পৰ থেকে ৩০ হাজারের বেশী লোক সমাগম হতে পারে৷
এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন মন্ত্রী সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত থাকার কথা রয়েছে৷

আপলোড : ২ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.০০মিঃ





আর্কাইভ