শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চার পেরিয়ে পাঁচ বছরে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চার পেরিয়ে পাঁচ বছরে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম
রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চার পেরিয়ে পাঁচ বছরে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম

---সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীই সমাজের চেহারা দেখায়। সমাজে পিছিয়ে পরাদের পাশে থাকতে, অন্যায় অসংগতির চিত্র তুলে ধরার লক্ষ্যে এবং সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর অবসান হোক বৈষম্যের স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম। রাঙামাটি ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু সেদিন মহা জনসমাগমের মধ্যে নিজের হাতে ল্যাপটপে ক্লিক করে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে রাঙামাটির সাংবাদিকদের গুরু বলে খ্যাত চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিন বছরের প্রকাশনায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের শ্রম ও দক্ষতা এবং পরিপক্ষ সম্পাদনার মধ্যে দিয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সুনাম দেশব্যাপী ছড়িয়ে পরে। একের পর এক প্রকাশিত হয় পরিবেশ ধ্বংসকারী মাটিখেকো গংদের বিরুদ্ধে, দখলদার ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে, কাপ্তাই লেক দখলদারদের বিরুদ্ধে এমনকি দুর্নীতিবাজ ও গুটি কয়েক সুবিধাভোগীদের বিরুদ্ধে সংবাদ। ফলে একটি সুবিধাভোগী মহলের পাকা ধানে মই পরে। এ বছর ২০১৭ সালের শুরুতে জনস্বার্থে সংবাদ প্রকাশ করায় প্রকাশক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দুইটি মামলা হয়। গভীর রাতে হামলা করা হয় প্রকাশকের বাসায়। এরপর পাঁচ দিনের ব্যবধানে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একই ধারায় বার্তা সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়। সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম নানা ঘাত প্রতিঘাত জেল জুলুম মামলা হামলা প্রতিহত করে নিজস্ব বৈষম্যহীন গতিতে এগিয়ে চলছে।
দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের পরিশ্রম দক্ষতা ও সম্পাদনা পরিষদের পরিশ্রমে  প্রকাশিত হচ্ছে  সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম। এ বছর আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয় ব্যস্ত থাকায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারেনি। গত বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন জেলায় পালন করা হয়েছিল। চিত্রাংকন প্রতিযোগিতাসহ করা হযেছিল। এবার ১৭ ডিসেম্বর-২০১৮’তে পাঁচ বছরে পা রাখছে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম। পাঠক, সাংবাদিক বিজ্ঞাপন দাতা ও সুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম বার্তা বিভাগ।





আর্কাইভ