বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুর থেকে অপহৃত শিশু মীম সাভারে উদ্ধার
গাজীপুর থেকে অপহৃত শিশু মীম সাভারে উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ৯.৫২মি.) গাজীপুরের কালিয়াকৈর থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু মীম (৬)কে ১৮ ঘণ্টা পর সাভার থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে শিশুটিকে উদ্ধারের সময় এ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান।
গ্রেফতার ইসমাইল হোসেন (৩২) সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খামারগ্রাম এলাকার ময়দান হোসেনের ছেলে।
ওসি রফিকুল বলেন, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা পাশাগেইট এলাকার আব্বাস মল্লিকের বাসায় ভাড়ায় থাকেন ইসমাইল। একই বাসায় ভাড়া থাকে শিশুটির পরিবার।
সোমবার দুপুরে শিশুটির বাবা-মা কাজে যাওয়ার সুযোগে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী ইসমাইল ও তার সহযোগীরা। পরে তারা মোবাইল ফোনে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপন দাবি করে।
এ ঘটনায় শিশুর বাবা শাহিন শিকদার বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে রেডিও কলোনী এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা