বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » শিশুদের নিয়ে সময় কাটিয়েছেন সেনা পরিবারের সদস্যরা
শিশুদের নিয়ে সময় কাটিয়েছেন সেনা পরিবারের সদস্যরা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৫মি.)”সম্প্রীতির বন্ধন” এই শ্লোগানে শিশুদের সাথে সময় কাটিয়েছেন সেনা কর্মকর্তা ও সেনা পরিবারের সদস্যরা। আজ বুধবার বিকেলে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ির গুইমারা উপজেলার আমতলি পাড়ায় পাহাড়ের পাহাড়ি শিশুদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়।
বুধবার বিকালে প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামরুজ্জামান এর সহধর্মীনি সেনা পরিবারের সদস্যদের নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর পাহাড়ি শিশু-কিশোর ও সেনা পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটা হয়। পরে সেনাবাহিনীর ত্বত্তাবধানে সবুজ পাহাড়ের কোলে পাহাড়ী শিশুদের নিয়ে শুরু হয় চকলেট খেলা, চুরি খেলা, বিস্কুট খেলা, সুঁই খেলা, দৌড় প্রতিযোগিতা, বাঘের মুখে বল নিক্ষেপের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান।
এছাড়াও সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ, রিজিয়নের ডি কিউ মেজর নাফিয়াত, বি.এম মেজর সালাহ উদ্দিন আকরাম, সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মাহবুবুর রহমান, জি টু (আই) মেজর আশিকুর রহমান, মেজর মিজানুর রহমান, সিএমএইচ এর ডেন্টিস্ট মেজর নাজমুল হক, ক্যাপ্টেন মাহমুদুল হাসান সহ পদস্থ সেনা কর্মকর্তা, সেনা পরিবারের সদস্য ও স্থানীয় উপজাতীয় পরিবারের শিশু এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১