শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জনদুর্ভোগ » দুর্ভোগের আরেক নাম আত্রাই-ভবানীগঞ্জ সড়ক : দেখার কেউ নেই
প্রথম পাতা » জনদুর্ভোগ » দুর্ভোগের আরেক নাম আত্রাই-ভবানীগঞ্জ সড়ক : দেখার কেউ নেই
শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্ভোগের আরেক নাম আত্রাই-ভবানীগঞ্জ সড়ক : দেখার কেউ নেই

---আত্রাই প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১১মি.) নওগাঁর আত্রাই-ভবানীগঞ্জ সড়কের প্রায় ৬কিলোমিটার সড়ক যেন ধানের জমিতে পরিণত হয়েছে। দুর্ভোগের আরেক নাম এই আত্রাই-ভবানীগঞ্জ সড়ক। আত্রাই থেকে বাগমারাতে যাওয়ার একমাত্র পথ এই সড়ক নামের মরণ ফাঁদ রাস্তাটি।

সূত্রে জানা, দীর্ঘদিন থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ সড়কটি বর্তমান সময়ে চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। আত্রাই সীমানা থেকে বাগমারা সীমানা পর্যন্ত প্রায় ৬কিলোমিটার রাস্তা মেরামত না করায় জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই চলাচল করছে বিভিন্ন ছোট-বড় যানবাহন। আর মাঝে মধ্যে ঘটে যাওয়া ছোট-বড় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে নিরীহ পথিকরা। সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই ওই সব গর্তে পানি জমে যায়। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অথচ নওগাঁর আত্রাই উপজেলাও রাজশাহীর বাগমারা উপজেলাসহ উত্তরাঞ্চল এলাকার লোকজনের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এর সাথে যোগাযোগের জন্য একটি মাত্র পথ এই রাস্তাটিই ব্যবহার করতে হয়। জন গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার পরও তা সংস্কারের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের ।

জাতাপুকুর গ্রামের ব্যাটারি চালিত অটোরিক্সা চালক আনিছুর রহমান বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট বড় যানবাহন চলাচল করে থাকে কিন্ত সড়কটি খানাখন্দ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করা ছাড়া আমাদের আর কোন উপায় নেই। এতে রাস্তার মাঝে প্রায় যানবাহন বিকল হয়ে পড়ছে। কোথাও কোথাও আবার উল্টে গিয়ে হতাহতের ঘটনাও ঘটেই চলেছে হরহামেশায়।

অটো-ভ্যান চালক আব্দুল লতিফ বলেন, এ রাস্তায় ভ্যান চালানোতে একদিকে জীবনের ঝুঁকি অপরদিকে ভ্যানের যন্ত্রাংশও খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তার পরও পেটের দায়ে আমরা জীবনের ঝুঁনি নিয়েই এ রাস্তায় ভ্যান চালিয়ে আসছি দীর্ঘদিন যাবত।

সালেহা-ইমারত ডিগ্রী কলেজের প্রভাষক সামছুর রহমান বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এবং সর্বস্তরের জন সাধারণ যাতায়াত এই বিপদগামী রাস্তা দিয়েই যাতায়াত করে থাকেন। বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকার কারণে প্রায়ই যানবাহনের চাকার পানি ছিটকে শিক্ষার্থীসহ সকলের পোষাক পরিচ্ছদ নষ্ট হয়ে যায়। এতে করে চরম বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয় পথচারীদের।

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. একরামুল বারী রুঞ্জু বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। তাই বৃহত্তর স্বার্থে অতিদ্রুত রাস্তাটি প্রয়োজনীয় সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুর রহমান বলেন, রাস্তাটির বেহাল দশা সম্পর্কে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন দিয়েছি। অনুমতি ও বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করবো।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ