শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » রেবতপ্রিয় মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া ২৯ ডিসেম্বর
প্রথম পাতা » কক্সবাজার » রেবতপ্রিয় মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া ২৯ ডিসেম্বর
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেবতপ্রিয় মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া ২৯ ডিসেম্বর

---উখিয়া প্রতিনিধি :: (৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩১মি.) কক্সবাজারের উখিয়ায় ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর ৩ দিনব্যাপী নানান আনুষ্ঠানিকতায় প্রয়াত: রেবতপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়গুরুর নানান কর্মসূচীতে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে জেলা, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা কার্যকর ভুমিকা রাখছে।
২৯ ডিসেম্বর পূণ্যময় এ অনুষ্ঠানের আর্শীবাদক বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ধর্মসেন মহাথের। সভাপতিত্ব করবেন উপ-সংঘরাজ ও একুশে পদকপ্রাপ্ত ভদন্ত সত্যপ্রিয় মহাথের। প্রধান সদ্ধর্মদেশক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি মহাথের। উদ্বোধক ওয়াট থাই জ্ঞানবিরিয় অধ্যক্ষ ভদন্ত জ্ঞানলংকার মহাথের। প্রধান অতিথি সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা- সাংসদ আবদুর রহমান বদি। বিশেষ অতিথিদের মধ্যে- সাংসদ সাইমুন সরওয়ার কমল, প্রাক্তন শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া সহ দেশ-বিদেশের প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ও বিজ্ঞ আলোচকবৃন্দ উপস্থিত থাকবেন। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন অন্ত্যেষ্টিক্রিয়া উদ্যাপন পরিষদের সভাপতি ভদন্ত কুশলায়ন মহাথের।
উল্লেখ্য ভদন্ত রেবতপ্রিয় মহাথের’র (গৃহীনাম- আনন্দ রত্ন বড়ুয়া)। তথ্যমতে, ১০ জুলাই ১৯৪৯ সালে কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মজাত সন্তান তিনি। প্রয়াত: ভদন্ত রেবতপ্রিয় মহাথের সম্পর্কে প্রতিবেদকের জেঠা হয়।
কোটবাজারস্থ সাতবাড়িয়া পাড়ার প্রয়াত: মাষ্টার ক্ষিরোদ চন্দ্র বড়ুয়া ও প্রয়াত: সুভদ্রা বালা বড়ুয়া’র সংসারে ১০ ছেলে-মেয়ের মধ্যে তিনি ছিলেন ৪র্থ সন্তান। ক্রমান্বয়ে সন্তানরা হলেন, মনিকুমতলা বড়ুয়া, পারুলী বড়ুয়া, জিনরত্ন বড়ুয়া, আনন্দরত্ন বড়ুয়া (রেবতপ্রিয় মহাথের), বিরালা বড়ুয়া, স্বর্ণরত্ন বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া, মুলিকা বড়ুয়া, বোধিরত্ন বড়ুয়া, জ্যোতিরত্ন বড়ুয়া।
অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আনন্দ রত্নর চিত্তে বৈরাগ্যভাব উৎপন্ন হয়। তৎকালীন সমাজ সংস্কারক, আবাল্য ব্রহ্মচারী, পন্ডিত প্রয়াত: শাসনবংশ মহাথের’র নিকট শ্রামণ্য ধর্মে দীক্ষিত হয়ে পালি ও ধর্মীয় শিক্ষায় অধ্যয়ন করেন।
১৯৭১সালে একই গুরুর সান্নিধ্যে অপরাপর সংঘের উপস্থিতিতে তিনি উপসম্পদা গ্রহণ করে দীর্ঘ ৪৬ বৎসর ধর্ম প্রচার করেন। ভিক্ষু জীবনে তিনি নানান সাংগঠনিক দায়িত্বপালন সহ অবহেলিত এই সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানেও তাঁর শিষ্য-প্রশিষ্যরা এ ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। সংসারধর্মে আবদ্ধ না হলেও গৃহীজীবনের অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রয়েছে তাঁর ।
চলতি ২০১৭ সালে ১৩ মার্চ (সোমবার) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ৬৮ বৎসর বয়সে তিনি পরলোকগমণ করেন। ১৬ মার্চ নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাঁর মৃতদেহ পেটিকাবদ্ধ করে সংরক্ষণ করা হয়।

উল্লেখ্য মৃত্যুকালীন তিনি উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি ও পাতাবাড়ী আনন্দ ভবন বিহারের অধ্যক্ষ হিসেবে আসীন ছিলেন।





কক্সবাজার এর আরও খবর

ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি

আর্কাইভ