শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » আমন ধানের দরপতনে দিশেহারা কৃষক
প্রথম পাতা » কৃষি » আমন ধানের দরপতনে দিশেহারা কৃষক
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমন ধানের দরপতনে দিশেহারা কৃষক

---পটুয়াখালী প্রতিনিধি :: (৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৩মি.)পটুয়াখালীর বেশকিছু উপজেলার বিভিন্ন হাট-বাজারে আমন ধানের দরপতন ঘটেছে। চলতি মৌসুমের উৎপাদিত ধানের দাম কম হওয়ায় কৃষকরা পড়েছেন বিপাকে। অন্যান্য সময়ের তুলনায় কম দামে কেনা-বেচায় কৃষকরা রীতিমতো দিশেহারাও হয়ে পড়েছেন। ধানকাটার মাত্র ১০/১৫ দিন আগে বৈরী আবহাওয়া ও টানা কয়েকদিনের বৃষ্টিতে ভেজার কারনে ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে বাজারে আমনের দরপতন ঘটছে বলে ধারনা কৃষি বিভাগের।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির পানিতে ধানক্ষেত তলিয়ে যাওয়ায় ফসলের ক্ষয়ক্ষতি সম্পর্কিত প্রতিবেদন দিয়েছে কৃষিবিভাগ। প্রতিবেদনে টানা বর্ষণে আমন ধান, বোরো বীজতলা ও রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে এ অঞ্চলের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এব্যাপারে দশমিনা উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের যে ক্ষতি দেখিয়েছেন তার কয়েক গুন ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্থ কৃষকরা জানিয়েছেন।বিগত তিন দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমন চাষিরা। নিচু জমির ধান তলিয়ে গেছে পানিতে। জমি থেকেই ধান তুলতে পারছেনা কৃষকরা। এদিকে, গতকাল শুক্রবার সাদেমুন্সি হাটের দিনে ধানের দরপতন হয়েছে। যে ধান ১০৫০ টাকা ছিল, সেই ধান ৬৪০ থেকে ৭৫০ টাকায় বেঁচা কেনা হয়েছে বলে ব্যবসায়ী মো. আবুল জানিয়েছেন।
কৃষি অফিসের প্রতিবদেনে রোপা আমন, গম, তরমুজ, খিরাই, আলু, খেসারী, মসুর, ফেলন, সরিষা, মরিচ, রোসুন, ধনিয়া, শসা, শাক সবজি জমির পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলায় প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারী কৃষক রয়েছে। উপজেলায় খেসারী, ফেলন, শাক সবজি, আলু, তরমুজের আবাদ বেশী হয়ে। উপজেলায় খেসারী ডাল প্রায় কৃষক জমিতে আবাদ করেছে , তবে ক্ষতিগ্রস্ত শতকরা সামন্য দেখানো হয়েছে।
৩নং আমড়াগাছিয়া ইউনিনেয়র ময়দা গ্রামের কৃষক মো. রফিক জানান, তার ২একর জমিতে খেসারী ডাল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এ কৃষি অফিসের প্রতিবেদন ভিত্তিহীন বলেও দাবি করেন অথচ সৈলাবুনিয়া গ্রামের মো.রহিম মিয়ার নতুন করে আলুর বীজ বপন করেছেন। এ বৃষ্টিতে সম্পূর্ণ নষ্ট হয়েছে। আলুর বীজ গজানোর কোন সম্ভাবনা নেই। আলুর ফলন ফলাতে হলে নতুন করে শুরু করতে হবে বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসারা জানান, মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরী করা হয়েছে। উপজেলার কৃষকরা যাতে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)