শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে যুব গেমস এর জেলা পর্যায়ে পুরস্কার বিতরণ
রাঙামাটিতে যুব গেমস এর জেলা পর্যায়ে পুরস্কার বিতরণ
ক্রীড়া প্রতিবেদক :: (৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ যুব গেমস-২০১৮ এর রাঙামাটি চিংহ্ল্যা মং মারী স্টেডিয়ামে আজ ২৩ডিসেম্বর শনিবার বিকালে রাঙামাটি জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙামাটি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি ও দাবা ফেডারেশনের কোষাধ্যক্ষ শামসুল কবির চৌধুরী, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা’সহ খেলোয়াড়, ক্রীড়ামোদী ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে।
সমাপনী অনুষ্ঠান ফুটবল খেলায় রাঙ্গামাটি সদর উপজেলা একাদশ বনাম বাঘাইছড়ি উপজেলা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে না পারায় খেলা ট্রাইবেকার হয় ট্রাইবেকারে সদর উপজেলা একাদশকে ০৬ গোলে হারিয়ে বাঘাইছড়ি উপজেলা একাদশ বিজয়ী হয়। এছাড়া বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ