রবিবার ● ৩১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » পিএসসিতে গোয়াসপুর কুতুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য
পিএসসিতে গোয়াসপুর কুতুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য
সিলেট প্রতিনিধি : (১৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১২.৩০মি.) গোলাপগঞ্জ উপজেলার অন্যতম প্রাইমারী শিক্ষা প্রতিষ্টান গোয়াসপুর কুতুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এ বছরও প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) শতভাগ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
এ বছর বিদ্যালয় থেকে ৩৩ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশ নেয়।
এদের মধ্যে এ-প্লাস পেয়েছে ৩ জন শিক্ষার্থী। এ-গ্রেড পেয়েছে ১৮ জন।
বাকি ১২ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবতার হোসেন বলেন, বিগত বছরগুলোর ন্যায় এবারও আমাদের শিক্ষা প্রতিষ্টান শতভাগ ফলাফল অর্জন করেছে। স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় এ ফলাফল এসেছে।
আর এ কৃতিত্যের পেছনে এলাকার সচেতন মানুষ এবং স্কুল পরিচালনা কমিটির দিক নির্দেশনামূলক তদারকি ও ভূমিকা রয়েছে।
এসময় তিনি এ সাফল্যের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন।





শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি