শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের বিরতির জন্য রেল মন্ত্রীর নিকট দাবি
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের বিরতির জন্য রেল মন্ত্রীর নিকট দাবি
শুক্রবার ● ৫ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাই স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের বিরতির জন্য রেল মন্ত্রীর নিকট দাবি

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫মি.) মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের বিরতি না থাকায় আত্রাই উপজেলাবাওসীর দীর্ঘ দিনের স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে। এদিকে নওগাঁ জেলার একমাত্র বৃহৎ আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র একটি ট্রেন ছাড়া ঢাকাগামী অন্য কোন ট্রেনের বিরতি নেই। এ অঞ্চলের অসংখ্য ঢাকাগামী যাত্রীদের প্রতিনিয়ত বাস যোগে যাতায়াত করতে অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে। আত্রাইয়ে ঢাকাগামী কোন বাস সার্ভিস না থাকায় জেলা শহর নওগাঁ হয়ে ঢাকা যাতায়াত করতে হয়। ফলে রাজধানী ঢাকার সাথে আত্রাইসহ আশেপাশের উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লক্ষ লক্ষ মানুষের যোগাযোগে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ আরো বেড়েই চলেছে।

আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা যায়, আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশনের উপর দিয়ে ঢাকাগামী ৫টি আন্তঃনগর ট্রেনের মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেসের বিরতি এ ষ্টেশনে রয়েছে। তাও আবার আসন সংখ্যা বরাদ্দ রয়েছে মাত্র ৩৫টি। অথচ আত্রাই থেকে প্রতিদিন ঢাকা যাতায়াত করেন আত্রাই উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলার প্রায় ২ শতাধিক যাত্রী। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের বিরতি না থাকায় আত্রাই থেকে মৎস ব্যবসায়ীরা প্রতিদিন শত শত টন মাছ বিভিন্ন মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায়। এত করে তাদের খরচ ও পরিশ্রম দুটোই বেশি পড়ে। এদিকে এ স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ছাড়াও আত্রাইয়ের উপর দিয়ে প্রতিদিন দ্রুতযান এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস নামে আরও ৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। অথচ আত্রাইবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি সত্বেও এসব আন্তঃনগর ট্রেনের বিরতি আজও কার্যকর হয়নি। ফলে আত্রাই বাসীর স্বপ্ন আজও অপূর্ণই রয়ে গেছে।

এ বিষয়ে নাগরিক উদ্যোগের আহসানগঞ্জ ইউনিয়নের দলিত মানবাধিকার কর্মী স্বপন কুমার বলেন, মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের বিরতি আত্রাই উপজেলাবাসীর প্রাণের দাবি। প্রতিদিন আমাদের আত্রাই থেকে যেসব যাত্রীরা ঢাকায় যাতায়াত করেন তাদের আসন সংখ্যা এ ষ্টেশনে পর্যাপ্ত পরিমান না থাকায় হয় সান্তাহার না হয় নাটোরে গিয়ে তাদের টিকিট কেটে ঢাকায় যেতে হয়। এতে করে একদিকে সময়ের ব্যাপক অপচয় অন্যদিকে অর্থও অনেক বেশি খরচ হয়।

আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ দিতে আমরা এলাকাবাসী দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। ট্রেনের স্টপেজের দাবিতে এক বার দুই নয় এমন কি মাসব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছি। আমরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি যাতে যাত্রী দুর্ভোগ লাঘোব এবং রাজস্ব আয়ের স্বার্থে আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতি কার্যকর হয়।

এ বিষয়ে ১নং শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু বলেন, আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন একটি ঐতিহ্যবাহী স্টেশন। এ স্টেশনে এক সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্ব কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর এমন কি মহত্মাগান্ধী ও ট্রেনে করে এ স্টেশনে এসেছিলেন। আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনের বিরতি থাকলে এলাকার ব্যবসায়ী মহলসহ সর্ব স্তরের জনগণকে অবর্ণনীয় কষ্ট পোহাতে হবে না এবং আর্থিক ভাবেও তারা লাভোবান হবে। এতে করে সরকারের ও রাজস্ব আয় বাড়বে। তিনি আরো বলেন আত্রাইসহ পার্শ্ববর্তী এলাকার জনগণের একটাই প্রাণের দাবি আন্তঃনগর ট্রেনের বিরতি।
এদিকে উপজেলার সচেতন মহল মনেকরেন যাত্রী সাধারনের অসুবিধার কথা বিবেচনা করে তাদের দুর্ভোগ লাঘব এবং রাজস্ব আয়ের স্বার্থে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতি কার্যকর করবেন। এছাড়াও আত্রাই উপজেলবাসী এ স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের বিরতির জন্য রেল মন্ত্রীর নিকট তাদের প্রাণের দাবি জানিয়েছেন।





নওগাঁ এর আরও খবর

নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার ৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)