শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » উখিয়াতে বড়ুয়া সম্প্রদায়ের বসতভিটার উপর দিয়ে রাস্তা করার নামে তান্ডব চালানোর ঘটনা ঘটেছে
প্রথম পাতা » অপরাধ » উখিয়াতে বড়ুয়া সম্প্রদায়ের বসতভিটার উপর দিয়ে রাস্তা করার নামে তান্ডব চালানোর ঘটনা ঘটেছে
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়াতে বড়ুয়া সম্প্রদায়ের বসতভিটার উপর দিয়ে রাস্তা করার নামে তান্ডব চালানোর ঘটনা ঘটেছে

---উখিয়া প্রতিনিধি :: (১ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) উখিয়ার রাজাপালং ইউনিয়নের রেজুরকুল বড়ুয়া সম্প্রদায়ের বসতভিটার উপর দিয়ে নতুন ভাবে রাস্তা করার নামে ১০ পরিবারের জায়গার উপর প্রভাব খাটিয়ে গাছপালা কেটে তান্ডব চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলার অবনতির আশংকা।
জানা যায়, একটি প্রভাবশালী মহল ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় বড়ুয়া পরিবারের জোত জায়গার উপর দিয়ে হঠাৎ করে রাস্তা করার নামে নারিকেল, সুপারি গাছসহ ২শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে।
আজ ১৪ জানুয়ারী রবিবার সকালে ৭টার দিকে স্থানীয় চিহ্নিত একদল লাঠিয়াল বাহিনী দা, খুন্তি, কোড়াল, করাত ইত্যাদি সরঞ্জাম নিয়ে হুমকি, ধমকি দিয়ে একের পর গাছপালা কেটে তছনছ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রায় ২ ঘন্টা ধরে ১৪০জনের সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী রাস্তা করার নামে বেপরোয়া ভাবে এলোপাতাড়ী কাটাতারের বেষ্টিত ঘেরা টেংরা ভেঙ্গে তছনছ করে দেয় এবং নারিকেল গাছ, সুপারি গাছ সহ অসংখ্য গাছপালা কেটে সাবাড় করে ফেলে। এতে ১০টি পরিবারের কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সশস্ত্র লাঠিয়াল বাহিনী ক্ষতিগ্রস্থ পরিবারের নারী-পুরুষ সবাইকে হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে ২ ঘন্টা ধরে তান্ডব চালায়।
ক্ষতিগ্রস্থরা হল : রেজুরকুল গ্রামের মৃত পরানহরি বড়ুয়ার পুত্র হরেন্দ্র বড়ুয়া, প্রেমানন্দ বড়ুয়া, বিনয়শ্রী বড়ুয়া, মৃত রাজেন্দ্র বড়ুয়ার পুত্র আংকি মোহন বড়ুয়া, শান্তি মোহন বড়ুয়া, মৃত ধর্মরাজ বড়ুয়ার পুত্র নিমাংশু বড়ুয়া, মৃত হেমন্দ্র বড়ুয়ার পুত্র সুনন্দ বড়ুয়া ও মৃত উলা মিয়ার পুত্র মোকতার আহমদ।
ন্যাক্কারজনক এ ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে সর্বত্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য প্রেমানন্দ বড়ুয়া। অনেকেই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে রাস্তা করার নামে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী জানিয়েছেন।
ক্ষতিগ্রস্থ হরেন্দ্র বড়ুয়ার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, আমাদের জায়গার উপর দিয়ে কারো রাস্তার প্রয়োজন হলে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে রাস্তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা যেত। রাতারাতি কাউকে কিছু না বলে ভোর সকালে লাঠিয়াল বাহিনী নিয়ে কেন ধরণের অন্যায় ভাবে আমাদের জায়গার উপর রোপিত গাছপালা কেটে ক্ষতি করল। এটার বিচার হওয়া উচিত। অথচ আমাদের বাড়ির পাশে সকলের যাতায়াতের স্বার্থে আদিকাল থেকে একটি পুরাতন রাস্তা বিদ্যামান রয়েছে।
ক্ষতিগ্রস্থ সুনন্দ বড়ুয়া জানান, এ ধরনের অন্যায় দেখে মনে হয় দেশে কোন আইন-কানুন নেই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার হওয়া উচিত।
এ বিষয়ে বড়ুয়া সম্প্রদায়ের লোকজন স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীকে বিষয়টি জানানোর পর উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, রেজুরকুল গ্রামের বড়ুয়া সম্প্রদায়ের জায়গার উপর জোর পূর্বক রাস্তা করার নামে গাছপালা কেটে ক্ষয়ক্ষতির একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অতি গুরুত্ব সহকারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে জানার জন্য রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি মোবাইল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ