বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়া খাগড়াছড়ি জেলার একমাত্র অ্যাথলেট তানজিনা
জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়া খাগড়াছড়ি জেলার একমাত্র অ্যাথলেট তানজিনা
মহালছড়ি প্রতিনিধি :: (১২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫১মি.) ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধূলায় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলায় সুযোগ পাওয়া খাগড়াছড়ি জেলার একমাত্র অ্যাথলেট মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তানজিনা আক্তার। মহালছড়ি সদর এলাকার নতুন পাড়া গ্রামের মো. লাল মিয়ার ৮ কন্যার মধ্যে তানজিনা আক্তার সপ্তম। সে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় হতে ৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল শীতকালীন খেলাধূলায় বালিকা মধ্যম গ্রুপে চট্টগ্রাম উপ অঞ্চল (৭টি জেলা নিয়ে গঠিত ) পর্যায়ে ১০০ মিটার স্প্রিন্টে ১ম, ২০০ মিটার স্প্রিন্টে ১ম ও দীর্ঘ লাফে ৩য় হয়েছেন এবং সেরা পারফর্মেন্স এর জন্য ব্যক্তিগত চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেন। ২২ জানুয়ারী সোমবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিতব্য বকুল অঞ্চলের (চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা) খেলায় অংশগ্রহন করে ২০০ মিটার স্প্রিন্টে ১ম, ১০০ মিটার স্প্রিন্টে ২য় হয়েছেন এবং সেরা পারফরর্মেন্স এর জন্য ব্যক্তিগত চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেন।
তানজিনা আক্তার এর বিষয়ে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুইলাঅং রাখাইন পিপলু বলেন, তানজিনার পরিবারটি হচ্ছে অ্যাথলেট পরিবার। এখানে শুধু তানজিনা নয় তার ২ বড়বোন ইয়াসমিন জাতীয় পর্যায়ে এবং নাসরিন চট্টগ্রাম অঞ্চলে সেরা খেলোয়ার হিসেবে চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেছে। তাঁদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো হলে এর থেকে আরো ভালো কিছু অর্জন করা সম্ভব হতো। তানজিনার প্রতি সকলের সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান তিনি।





নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল