বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে অস্ত্রসহ গুলি উদ্ধার
খাগড়াছড়িতে অস্ত্রসহ গুলি উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৮মি.) খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার নতুনপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জুম ঘর থেকে দুটি দেশীয় তৈরী এলজি, চার রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশীদ বই, নোটবুকসহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে গুইমারা রিজিয়নের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার নতুনপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জুম ঘরে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গুইমারা সেনা জোনের মেজর আলতাফ মাহমুদ এর নেতৃত্বে সেনা সদস্যদের একটি টহল দল এ অভিযান চালায়।
সেনা সদস্যদের উপস্থিতিটের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পরিত্যক্ত ঘরটি তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ, চাঁদা আদায়ের রশীদ বই ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে গুইমারা রিজিয়নের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি গুইমারা থানায় পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১