শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ

---
ফটিকছড়ি প্রতিনিধি :: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে গড়ে উঠে বানিজ্যিক স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গত বছর তৈরী করা বাজারের পুরাতন ব্রীজ সংলগ্ন আরফাত সিটি সেন্টার ও তৎসংলগ্ন আরো কয়েকটি দোকানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিরুল ইসলাম ও চট্টগ্রাম জেলা পরিষদের সচিব মুহাম্মদ সাব্বির ইকবাল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আবু তাহের (বাচা), এনামুল হক (বাবুল), নিজাম উদ্দিন, ফরিদ আহম্মদ, ও নূর আহম্মদ কোম্পানি গং বাজারের জেলা পরিষদের প্রায় ১ একর জায়গার উপর দীর্ঘদিন ধরে অন্তত অর্ধ শতাধিক অবৈধ দোকান গড়ে তোলেন। অবৈধ দোকানপাটের পাশাপাশি সেখানে বিভিন্ন কারখানাও স্থাপন করা হয়। এসব স্থাপনা ভাড়া দিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করে আসছেন তারা। দির্ঘদিন যাবৎ তারা অবৈধভাবে ভোগদখল করে আসলেও গত বছর আবু তাহের (বাচা) আরফাত সিটি সেন্টার নামক একটি মার্কেট নির্মাণ করলে বিষয়টি জেলা পরিষদের দৃষ্টিকোট হয়। তখন থেকেই জেলা পরিষদ তাদের জায়গা পূন:উদ্ধারের প্রচেষ্টা চালায়। তারই প্রেক্ষিতে আজ এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে অন্তত ২৫ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। বাকি কয়েকটি দোকানের উপর উচ্চ আদালতে নিষেধাজ্ঞা থাকায় দুপুর নাগাদ অভিযান বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী হাকিম মো. জামিরুল ইসলাম বলেন, ‘২৫ টি দোকান উচ্ছেদ করা হয়, বাকীগুলোর বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার একটি সার্টিফাইড কপি থাকায় সেগুলো উচ্ছেদ করা হয়নি।’

আপলোড : ৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.২০ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)