বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঢাকা » লাক্স চ্যানেল আই সুপার স্টার-২০১৮ ক্যাম্পেইন বন্ধে লিগ্যাল নোটিশ
লাক্স চ্যানেল আই সুপার স্টার-২০১৮ ক্যাম্পেইন বন্ধে লিগ্যাল নোটিশ
প্রেস বিজ্ঞপ্তি :: (২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৩মি.) আসন্ন লাক্স চ্যানেল আই সুপার স্টার-২০১৮ প্রতিযোগিতা ও “দেখিয়ে দাও অদেখা তোমায় ” ক্যাম্পেইন বন্ধ করার জন্য ইউনিলিভার বাংলাদেশ ও চ্যানেল আইকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় কুরআন শিক্ষা মিশনের সভাপতি আলহাজ্ব লায়ন মুহম্মদ আবু বকর সিদ্দিক । বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মুহম্মদ আব্দুল হালীমের মাধ্যমে এই লিগ্যাল নোটিশটি আজ বুধবার রেজিস্টার্ড ডাকে পাঠানো হয়েছে।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, চ্যানেল আই আয়োজিত আসন্ন লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৮ প্রতিযোগিতা ও “দেখিয়ে দাও অদেখা তোমায় ” ক্যাম্পেইনটি অশালীন, অনৈতিক ও বাংলাদেশের আইন পরিপন্থী।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে শালীনতা ও নৈতিকতার স্বার্থে এবং আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে বাকস্বাধীনতা প্রদান করা হয়েছে। তথাকথিত সুন্দরী প্রতিযোগিতা ও এর বিজ্ঞাপনের মাধ্যমে সাংবিধানিক বিধিনিষেধ ও দেশের প্রচলিত আইন লঙ্ঘিত হয়েছে। Indecent Advertisements Prohibition Act 1963 অনুযায়ী, লাক্স চ্যানেল আই সুপার স্টার-২০১৮-এর “দেখিয়ে দাও অদেখা তোমায়” বিজ্ঞাপনটি আইনত অপরাধ হিসেবে গণ্য।
নোটিশে আরও বলা হয়, সাংবিধানিক ভাবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এই ধরনের অশালীন ও অনৈতিক কর্মকাণ্ড ইসলামের সম্পূর্ণ পরিপন্থী। নোটিশ প্রাপ্তির ৪ কর্মদিবসের মধ্যে ইউনিলিভার ও চ্যানেল আইয়ের এই “প্রতিযোগিতা ও বিজ্ঞাপনটি” বন্ধ না করলে নোটিশ দাতা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর