শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিনোদন » “নদী” ও “তিন পরশো” দু’টি সিনেমার অভিনেতা টাইগার রাজিব
প্রথম পাতা » বিনোদন » “নদী” ও “তিন পরশো” দু’টি সিনেমার অভিনেতা টাইগার রাজিব
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“নদী” ও “তিন পরশো” দু’টি সিনেমার অভিনেতা টাইগার রাজিব

---নজরুল ইসলাম তোফা :: কলকাতার দুটি ছবিতে একই সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশের টাইগার রাজিব এবং কলকাতার স্নেহা রায় চৌধুরী। গত ১০ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে নিউ ওয়ান প্রোডাকশন হাউজ এর আয়োজনে হোটেল পার্কে শুভ সন্ধা অনুষ্ঠানের আয়োজন হয়। সে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন নিউ ওয়ান প্রোডাকশন এর চেয়ারম্যান লব মল্লিক। শুভেচ্ছান্তে, রুদ্র এন্টারটেইনমেন্ট এর কর্নধার মিন্টু কর্মকার এবং সার্বিক সহযোগীতায় রুদ্র এন্টারটেইনমেন্ট এর সিনিয়র সহঃ পরিচালক প্রসেনজিৎ শীল উপস্থিত ছিলেন।
সুদক্ষ পরিচালক লব মল্লিকের পরিচালনায় ‘তিন পরশো’ সিনেমার মাধ্যমে টালিগঞ্জে অভিষেক হচ্ছে টাইগার রাজিবের। সেই সময় অর্থাৎ ১০ ফেব্রুয়ারি এই ছবিতে টাইগার রাজিব ও স্নেহা রায় চৌধুরীকে চুক্তিবদ্ধ করেন। আবার সে মুহূর্তে সুদক্ষ পরিচালক মিন্টু কর্মকারের নদী ছবিতেও চুক্তিবদ্ধ করেছিলেন টাইগার রাজিব ও স্নেহা রায় চৌধুরী। এই সিনেমায় ‘নদী’ চরিত্রে অভিনয় করবেন কলকাতার হিরোইন মেঘলা হালদার। মেঘলা হালদার অন্য একশুটিংয়ে থাকায় সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
“তিন পরশো” সম্পর্কে নজরুল ইসলাম তোফাকে পরিচালক লব মল্লিক বলেন, এ ছবিটি ভিন্ন ধারার ছবি হবে, ছবিতে দর্শক ভিন্ন কিছু উপভোগ করবে বলে আশা পোষণ করেন। আর টাইগার রাজিবের অভিনয় তিনি দেখেছেন, রীতিমত তার অভিনয়ে মুগ্ধ। আরও বললেন, তার অভিনয় করার আগেই গল্পটা পড়ে নেওয়ার এক ধরনের দক্ষ ভাব রয়েছে এবং খুব দ্রুত গল্পের চরিত্রে মিশে যেতে পারে। এটা তার একটা ভালো দিক বলা যায়। আর কলকাতার স্নেহা সম্পর্কেও জানান দিলেন, সেও অত্যন্ত ভালো মানের অভিনেত্রী। কোন কিছুতেই যেন তার তুলনা হয়না। খুবই ভালো কাজ করে, তিনি খুব আশাবাদী দর্শক প্রত্যাশা অবশ্যই পুরন হবে।
পক্ষান্তরে পরিচালক মিন্টু কর্মকার “নদী” সম্পর্কে বলেছেন, ছবিটি সমাজের সব শ্রেনীর মানুষের জন্য একটা ম্যাসেজ নিয়ে আসবে। আসলেই বাস্তবধর্মী শিক্ষামুলক এবং রোমান্টিকতা খোঁজে পাবে দর্শক। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নদী নামভূমিকায় মেঘলা হালদার রয়েছে। অসাধারন গুনি একজন অভিনেত্রী। খুবই ভালো কাজ করেন। আর টাইগার রাজিব তো আরেকটা চমকই বলা চলে। সেতো সব দর্শককে মাতিয়ে রাখার মতো পরিশ্রমী ও জনপ্রিয় অভিনেতা। সঙ্গে স্নেহা রায় চৌধুরী তো আছেই। সব মিলিয়ে নিঃসন্দেহে এটি অবশ্যই ভালো ছবি হবে। তিনি অত্যন্ত আশাবাদী সব শ্রেণীর শ্রোতাদের দৃষ্টি নন্দন হবে।
এসম্পর্কে টাইগার রাজিবের নিকট জানতে চাইলে তিনি অকপটে বলেন, অভিনেত্রী নন্দিনী দি’র হাত ধরেই কলকাতার অভিনয় জগতে যাওয়া হয়েছিল। পরিচালক লব মল্লিকের সঙ্গে তাকে অনেক গভীর ভাবে পরিচয় করিয়ে দেন। তাঁর প্রতি সম্মান প্রদর্শন করে আরও বলেন, লব মল্লিক ভাইয়ের মাধ্যমেই তাঁর বন্ধু মিন্টু কর্মকারের সাথে পরিচয় হয়। তাঁদের উভয়ের পূর্ণদৈর্ঘ্য সিনেমাতে অভিনয় করার সুযোগ তিনিই করে দিয়েছিলেন। কলকাতার টালিগঞ্জের বুকে কাজ করছেন এবং খুব মজাও নাকি পাচ্ছেন।তিনি বললেন, প্রথমেই অনেক গুনী ও উচ্চপর্যায়ের অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে সে জন্য মনে করেন অনেক সৌভাগ্যবান।

লেখক : টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট ও প্রভাষক।





আর্কাইভ