সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » জেলা ভিত্তিক ইজতেমা এবার খাগড়াছড়িতে
জেলা ভিত্তিক ইজতেমা এবার খাগড়াছড়িতে
মো.মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১২.৫০মি.) তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার ন্যায় বাংলাদেশের ৩২টি জেলায় বছরান্তে পর্যায়ক্রমে জেলা ভিত্তিক ইজতেমা অনুষ্ঠিত হয়। এ আয়োজনের অংশ হিসেবে এবার খাগড়াছড়িতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। জেলার এই ইজতেমাকে সফল করতে জেলার তাবলিগের সদস্যরা স্বেচ্ছাশ্রমে মাঠ, প্যান্ডেল, অস্থায়ী টয়লেট ও অজুখানা তৈরির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আয়োজকদের থেকে জানা গেছে, জেলা সদরের জিরোমাইল মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা। ইতিমধ্যে ইজতেমায় আসা মুসল্লীদের সুবিধার্থে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে ইজতেমা এলাকার মানচিত্র।
আগত ধর্মপ্রাণ মুসলমানরা যাতে তাদের নিজ নিজ অবস্থান খুঁজে পায় সেজন্য মানচিত্রে উপজেলা ভিত্তিক নাম দিয়ে নির্দিষ্ট জায়গা দেখানো হয়েছে। এছাড়াও চিত্রে অস্থায়ী টয়লেট, অজুখানা ও খাওয়ার পানি কোথায় আছে তাও দেখিয়ে দেখানো আছে। ইজতেমা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি নিরাপত্তায় থাকবে পুলিশ। এছাড়াও সার্বক্ষনিক নিরাপত্তার জন্য দুইটি পুলিশ বক্স বসানো হয়েছে। ইজতেমা স্থলের পাশে বসবে অস্থায়ী দোকানপাট।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের