মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ইউপিডিএফ‘র ২ চাঁদাবাজ আটক
খাগড়াছড়িতে ইউপিডিএফ‘র ২ চাঁদাবাজ আটক

ষ্টাফ রিপোর্টার :: (৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৯মি.) খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ে চাঁদা আদায় কালে ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিপিএফ)‘র দুই চাঁদাবাজকে আটক করা হযেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিষ্টানটির অফিস কক্ষ থেকে এদের আটক করা হয়।
আটককৃতরা হল : খাগড়াছড়ি সদরের ১নং গড়গুজ্জাছড়ি এলাকার ধীরেন্দ্র চাকমা‘র ছেলে সাগর চাকমা (২০) ও খাগড়াছড়ি সদরের ঘুগড়াছড়ি এলাকার মংসা মারমা‘র ছেলে পাইসানু মারমা (২১)।
জানাযায়, গোপন সংবাদের ভিক্তিতে খাগড়াছড়ি সদর জোনের ১৪ ই বেংগলের ওয়ারেন্ট অফিসার মো. নওয়াব হোসেন এর নেতৃত্বে একটি সি টাইপ টহল দল গমন করে দুই চাঁদাবাজকে হাতে নাতে আটক করে।
এসময় তাদের কাছে চাঁদা আদায়ের ১টি রশাদ বই, নগদ টাকা ৩৬৪২ টাকা, ৩টি মোবাইল, ১টি মোটরসাইকেল ও সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি মূলক লিফলেট পাওয়া যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদাবাজরা ১৪ইবি জোন সদরে রয়েছে বলে জানা গেছে।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই