শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মাটি ভরাট করে সরকারি জায়গা দখলের অভিযোগ
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মাটি ভরাট করে সরকারি জায়গা দখলের অভিযোগ
বৃহস্পতিবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে মাটি ভরাট করে সরকারি জায়গা দখলের অভিযোগ

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১০ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৩মি.) বিশ্বনাথের রামপাশা বাজার এলাকায় ড্রেন নির্মাণ ও মাটি ভরাট করে সরকারি জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে তাৎক্ষণিক স্থানীয় ভূমি অফিসের তশিলদারকে সাথে নিয়ে জায়গা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার এবং সিলেট সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাবৃন্দ।
স্থানীয়রা অভিযোগ করেন, রামপাশা বাজারে বেবী স্ট্যান্ডের ‘রামপাশা-লামাকাজী’ পার্শ্ববর্তি সরকারি (সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন) জায়গায় রামপাশা গ্রামের মৃত দরবেশ আলীর পুত্র গৌছ আলী তার বাড়ির সমানে বছর খানেক পূর্বে প্রায় ১শত ফুট লম্বা ড্রেন নির্মাণ করেন। পরবর্তীতে সরকারি জায়গার উপর লক্ষাধিক টাকা মূল্যের দুটি বড় গাছ কেটে বিক্রি করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উক্ত জায়গায় মাটি ভরাট করে দখলের চেষ্ঠা করেন। স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক স্থানীয় ভূমি অফিসের তশিলদারকে সাথে নিয়ে জায়গা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। এসময় তিনি গৌছ উদ্দিন গংদেরকে মাটি ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন এবং বিষয়টি সিলেটের সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন। এরপর বিকেলে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাবৃন্দ জায়গা পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
এব্যাপারে রামপাশা গ্রামের গৌছ উদ্দিনের পুত্র জিয়া উদ্দিন বলেন, আমরা আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাতায়াতের সুবিধার্থে মাটি ভরাট করছি। আমাদের বাড়ির সামনের অংশটি (জায়গা) লীজ নেওয়ার জন্য আবেদন করেছি তা প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া আমার বাড়িরর সমান’সহ বাজারের অধিকাংশ দোকান সরকারি জায়গার উপর অবৈধভাবে গড়ে তুলা হয়েছে।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিক এলাকায় গিয়ে মাটি ভরাট কাজ বন্ধ করে আসি এবং সড়ক ও জনপদ বিভাগে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)