বৃহস্পতিবার ● ১ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন
খাগড়াছড়িতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১২মি.) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে খাগড়াছড়িতে উদ্বোধন হয়েছে বহুল প্রতিক্ষিত জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮। ১৪ ই বেংগল খাগড়াছড়ি সদর জোন এর আয়োজনে এই টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে আজ ১ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায়।
খাগড়াছড়ি স্টেডিয়ামে খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল জি.এম সোহাগ পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চমুনি চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযায়, এই টুর্নামেন্টে নবীন স্মৃতি সংসদ, ঠাকুরছড়া জাগরণ ক্লাব, ভাইবোনছড়া যুব সংঘ ক্লাব, আনসার ভিডিপি ক্লাব, ফুরুং নিসাল ক্লাব ও নব জাগরণ ক্লাবসহ সর্বমোট ৬টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় ফুরুং নিসাল ২-০ গোলে আনসার ভিডিপি ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করে।
প্রসঙ্গত, আগামী ৮মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে জানাযায়।।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১