সোমবার ● ৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনে হরিণের মাংস ও মাথাসহ পাচারকারী আটক
সুন্দরবনে হরিণের মাংস ও মাথাসহ পাচারকারী আটক
বাগেরহাট অফিস :: (২১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৪মি.) বাগেরহাটের পূর্ব সুন্দরবনে হরিণের মাংস ও হরিনের মাথা ও মাংসসহ মো. শামীম মিস্ত্রী (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ ৫ মার্চ সোমবার দুপুর আড়াইটার দিকে সুন্দরবনের কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের সিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল তাকে আটক করে। আটক মো. শামীম মিস্ত্রী খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাঠবুনিয়া গ্রামের বোদর উদ্দিন মিস্ত্রির ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, অবৈধভাবে হরিণের মাংস বিক্রির জন্য নিজের কাছে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে শামীমকে আটক করা হয়েছে। এসময় ৫০ কেজি হরিণের মাংস, ২টি হরিনের মাথা, একটি ইঞ্জিন চালিত নৌকা ও একটি দেশীয় নৌকা জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটক শামীম, উদ্ধারকৃত মালামাল, হরিণের মাংস ও মাথা নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)