শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » সবুজ হত্যার রহস্য উদ্ঘাটনের ৫ মাস ২৪ দিন পর পরিবারের কাছে কঙ্কাল হস্তান্তর
প্রথম পাতা » ময়মনসিংহ » সবুজ হত্যার রহস্য উদ্ঘাটনের ৫ মাস ২৪ দিন পর পরিবারের কাছে কঙ্কাল হস্তান্তর
মঙ্গলবার ● ১৩ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সবুজ হত্যার রহস্য উদ্ঘাটনের ৫ মাস ২৪ দিন পর পরিবারের কাছে কঙ্কাল হস্তান্তর

---ময়মনসিংহ অফিস :: (২৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৬মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সবুজ হত্যার রহস্য উদ্ঘাটনের ৫ মাস ২৪ দিন পর আদালতের নির্দেশে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। গত বছরের ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর ফুলবাড়িয়া উপজেলায় ঝোপ থেকে সুটকেসে ভর্তি মুখ ঝলসানো,হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ উদ্ধারের পর আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফন পরবর্তীতে হত্যা কান্ডের রহস্য উদ্ঘাটনের ৫ মাস ২৪ দিন পর মঙ্গলবার পরিবারের কাছে নিহত সবুজের লাশ(কঙ্কাল)হস্তান্তর করা হয়।

আজ ১৩ মার্চ মঙ্গলবার নগরীর ভাটিকাশরে আঞ্জুমানে মফিদুলে অজ্ঞাত হিসেবে দাফন করা লাশ নিহত সবুজের সনাক্তের পর ময়মনসিংহ আদালতের নির্দেশে উত্তোলন করে ঈশ্বরগঞ্জের নাউরী গ্রামে নিহতের পরিবারের কাছে কঙ্কাল হিসেবে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের নাওরী গ্রামের নুরুল আমীন ভূঁইয়ার ছেলে সবুজ মিয়া (৩৮)’র কাছ থেকে একই উপজেলার মধুপুর গ্রামের নূর উদ্দিন ফকিরের মেয়ে লাভলী আক্তার দাদনে টাকা নেয়। প্রায় ১৩ লাখ টাকা গত ২১ সেপ্টেম্বর সবুজ মিয়াকে ফেরত দেয়ার কথা ছিলো। কিন্তু টাকার চাপে দিশেহারা লাভলী টাকা আনতে যাওয়া সবুজ মিয়াকে টাকা ফেরত না দিয়ে হত্যা করে লাশ সুটকেটে ভরে গুমের চেষ্টা করে।

এদিকে গত ২৩ সেপ্টেম্বের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের লক্ষ্মীপুর বড়ই আটা এলাকায় ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের পাশের একটি ঝোপ থেকে সুটকেসে ভর্তি মুখ ঝলসানো,হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

পুলিশ নিহতের ছবি ও বিভিন্ন আলমত সংগ্রহ শেষে পরিচয় সনাক্ত না হওয়ায় ময়মনসিংহের ভাটিকাশরে দাতব্য সংস্থা আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করে।

পরে নিহতের পরিবার খোঁজ নিতে গিয়ে সবুজের পরিধেয় কাপড় ও ছবি দেয়ে লাশটি তার বলে শনাক্ত করার পর এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর নিহতের পরিবারের সদস্য মোনায়েম ভুঁইয়া বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। থানা পুলিশের মামলার প্রেক্ষিতে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ গত ২৭ সেপ্টেম্বর দাদনের টাকা নেয়ায় জড়িত লাভলী আক্তারকে গাজীপুর থেকে গ্রেফতার করে। পরে হত্যাকান্ডের মূল হোতা লাভলীকে ময়মনসিংহ আদালতে সোপর্দের পর লাভলী আদালতে সবুজ হত্যাকান্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিতে এ হত্যাকান্ডে অংশ নেয়া চারজনের নাম প্রকাশ সেইসাথে ‘দাদনের টাকার চাপে দিশেহারা হয়ে সবুজকে হত্যার লোমহর্যক বর্ণনা দেয় বলে আদালত পুলিশ সূত্র জানায়। পরে পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত আরও তিন আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করলে তারাও হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেয় বলে জানায় পুলিশ।

এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও ময়মনসিংহ ডিবির এসআই মো. ইখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি লাভলী ‘দাদনে নেয়া টাকার চাপে সবুজকে হত্যা করে।’ মঙ্গলবার আদালতের নির্দেশে লাশ উত্তোলনের পর পরিবারের কাছে লাশ(কঙ্কাল)হস্তান্তর করা হয়েছে।





আর্কাইভ