শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » কাপ্তাই হ্রদের সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে: অরুন কান্তি চাকমা
প্রথম পাতা » কৃষি » কাপ্তাই হ্রদের সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে: অরুন কান্তি চাকমা
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই হ্রদের সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে: অরুন কান্তি চাকমা

---


ষ্টাফ রিপোর্টার:: পরিবেশ দুষণ রোধ করে রাঙামাটির কাপ্তাই হ্রদের সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের জন্য পরিবেশবাদীসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা৷ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের তবলছড়িতে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন৷
চেয়ারম্যান বলেন, কাপ্তাই হ্রদকে ঘিরে এই পাহাড়ী অঞ্চলের মানুষের জীবন-জীবিকা নির্ভর করছে ৷ তাই কাপ্তাই হ্রদের তলদেশ খনন করে এবং হ্রদে কচুরিপানা জঞ্জাল অপসারণ করে মানুষের জীবিকার পথ সুগম করতে হবে৷ এছাড়া মানুষের বেঁচে থাকার অধিকার যাতে খুন্ন না হয় সেদিকে সকলকে সচেষ্ট থাকার উপরও তিনি গুরুত্বারোপ করেন৷
সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একে এম মকছুদ আহম্মদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা রহিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙামাটি জেলা শাখার সভাপতি বিজয় রতন দে, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির সহ-সভাপতি বিমল ঘোষ, মহিলা সম্পাদিকা নূর জাহান পারুল, সদস্য প্রভা রাণী ধর, মওলানা আবুল কাশেম বক্তব্য রাখেন৷ অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক অরুপ মুত্‍সুদ্দি৷
সভাপতির বক্ত্যবে একে এম মকছুদ আহম্মদ বলেন, পার্বত্য শান্তিচুক্তির ১৮বছর পার হলেও পাহাড়ে এখনো মানবাধিকার লংঘিত হচ্ছে ৷ তিনি বলেন, আইন শৃংখলা বাহিনীর উন্নতি ঘঠলেও পরিবেশের উন্নতি হয়নি৷ তাই আইন শৃংখলা বাহিনীকে আরো সচেষ্ঠ হওয়ার পাশাপাশি মানবাধিকার ও পরিবেশ রক্ষায় সবাইকে সর্বাত্বক সহযোগিতা করার আহ্বান জানান তিনি ৷
পরে অতিথিরা গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন৷





আর্কাইভ