শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » সৎ ছেলেদের নির্যাতনের প্রতিবাদে সংবাদিক সম্মেলন করেছেন এক বিধবা মা
প্রথম পাতা » খুলনা বিভাগ » সৎ ছেলেদের নির্যাতনের প্রতিবাদে সংবাদিক সম্মেলন করেছেন এক বিধবা মা
সোমবার ● ১৯ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৎ ছেলেদের নির্যাতনের প্রতিবাদে সংবাদিক সম্মেলন করেছেন এক বিধবা মা

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৬মি.) ঝিনাইদহের কালীগঞ্জে নুরজাহান বেগম নামের এক বিধবা মা তার সৎ ছেলেদের অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে সংবাদিক সম্মেলন করেছেন। তার ছেলেকে হত্যার হুমকি, বাড়িতে আগুন ধরিয়ে দেয়া, ধরন্ত শিমগাছ কেটে ফেলা, মারপিট করে রক্তাক্ত জখম করাসহ বিভিন্ন অভিযোগে আজ সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে নুরজাহান বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে মাহফুজ হোসেন। সাংবাদিক সম্মেলনে নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, ২০০০ সালের সেপ্টেম্বর মাসে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নুরুল হক ব্যাপারীর ছেলে আব্দুল মান্নানের সাথে তার বিয়ে হয়। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর স্বামী আব্দুল মান্নান মারা যান। নুরজাহান বেগমের সাথে বিয়ের আগে আব্দুল মান্নানের আরো একটি বিয়ে ছিল। সেই ঘরে কামাল, জসীম, ইসরাফিল, সুফিয়া ও মনোয়ারা নামের ৫ ছেলে-মেয়ে রয়েছে। স্বামী বেঁচে থাকা অবস্থায় বড় ছেলে কামালকে ১ বিঘা, মেঝ ছেলে জসীমকে ১ বিঘা জমি, ছোট ছেলে ইসরাফিলকে নগদ ৮০ হাজার টাকা ও ১০ কাঠা জমি এবং তার ছেলে মাহফুজ নাবালক থাকায় তাকে দেড় বিঘা জমি লিখে দিয়ে যান। এছাড়া আমার স্বামীর প্রথম স্ত্রী কে ২ বিঘা ও আমাকে ২৭ শতক জমি লিখে দেন। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর বিভিন্ন সময়ে সৎ ছেলেরা আমার জায়গা জমি হাতিয়ে নেওয়ার জন্য আমার উপর নানাভাবে অত্যাচার নির্যাতন শুরু করে। স্বামীর মৃত্যুর ১৪ দিন পর সৎ ছেলে জসিম কৌশলে তাকে ঘরে ডেকে নিয়ে বেদম মারপিট করে এবং আমার ওষুধ পা দিয়ে পাড়িয়ে নষ্ট করে দেয়। স্বামী বেঁচে থাকা অবস্থায় অনেকবার তারা আমাকে ও স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত জখম করে। সে সময় আমার মাথায় ৮ টি সেলাই দেয়া হয়। এছাড়া ঘরে আগুন লাগিয়ে দেয়া, ধরন্ত শিম গাছ কেটে ফেলে দেওয়াসহ নানান ভাবে অত্যাচারসছে। এমনকি আমার একমাত্র ছেলে মাহফুজ কে তারা হত্যা করবে বলে হুমকি ধামকি দিচ্ছে। নুরজাহান বেগম আরো অভিযোগ করে বলেন, এলাকার আবুল হোসেনের ছেলে জামিলের কাছে সৎ ছেলে কামাল বলেছে আমার নিজ ছেলে মাহফুজকে যেকোন মূল্যে হত্যা করবে। তাদের তিন ভাইয়ের মধ্যে একজন জেল খাটলে কোন অসুবিধা হবে না বলেও সে হুমকি দেয়। সৎ ছেলেদের ভয়ে তারা এখন বাড়ি ছাড়া। সৎ ছেলেদের এসব কাজে সহযোগিতা করছে প্রতিবেশি নোনা মিয়ার ছেলে মোহাম্মদ আলী এবং তার দু’ছেলে আনোয়ার ও সরোয়ার। লিখিত অভিযোগে আরো বলা হয়েছে, বেশ কিছু দিন আগে মোহাম্মদ আলীর দু’ছেলে আনোয়ার ও সরোয়ার হুমকি দেয় বাড়িতে আগুন ধরিয়ে ও বোমা মেরে উড়িয়ে দিবে। হুমকি দেওয়ার কয়েকদিন পর তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আমার ধরন্ত শিম গাছ কেটে দেয়, ১১ মার্চ গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে নলকুপ স্থাপনের জন্য রক্ষিত ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সে সময় তারা টাকা না দিলে মেরে ফেলার হুমকি ও বিষয়টি কাউকে জানালে ফলাফল খারাপ হবে বলে শাসিয়ে যায়। বর্তমানে আমি সৎ ছেলেদের অত্যাচার নির্যাতনে ও নিজ ছেলে মাহফুজের জীবনের নিরাপত্তার জন্য বাড়িতে যেতে পারছি না। পালিয়ে বেড়াতে হচ্ছে। এসব ঘটনায় আপনি আইনের আশ্রয় নিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরজাহান বেগম জানান, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ মোহাম্মদ আলীকে ধরে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দিলে সে আরো বেপরোয়া হয়ে উঠে এবং বলে সাংবাদিক, থানা পুলিশ, চেয়ারম্যান, মেম্বর সব আমার পকেটে। আমার বিচার করবে কে? বিষয়টি নিয়ে অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি কিন্তু কোন সুরাহা হয়নি। গরীব মানুষ হওয়ায় মামলা মোকদ্দমাও করতে পারছি না। সাংবাদিক সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, নুরজাহান বেগমের চাচাতো ভাই আব্দুল কুদ্দুস, ভাইপো মিল্টন, নিজ ছেলে মাহফুজ হোসেন প্রমুখ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, বিষয়টি আমার জানা নেই। আমার কাছে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নিব।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ