শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশন ৪ বছরেও চালু হয়নি
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশন ৪ বছরেও চালু হয়নি
মঙ্গলবার ● ২০ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশন ৪ বছরেও চালু হয়নি

---গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ( ৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৩মি.) ঝালকাঠির রাজাপুরে নির্মানকাজ শুরুর ৪ বছর অতিবাহিত হলেও এখনও চালু হয়নি ফায়ার সার্ভিস ষ্টেশন। ফলে শুষ্ক মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্কে উপজেলাবাসী। এ উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশন চালু না থাকায় পাশবর্তী ঝালকাঠি, কাউখালি, কাঠালিয়া ও ভান্ডারিয়ার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ঝালকাঠি জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপজেলা রাজাপুর। এ উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি, ২টি পেট্রোল পাম্প, ৬টি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান, শতাধিক পেট্রোল বিক্রির দোকান, বেকারি-হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘদিনেও ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন হয়নি। বিভিন্ন সময় অগ্নিকান্ডে গুরুত্বপূর্ণ অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র ও বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে নিস্ব হয়ে যায় মানুষ। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল ২০১৪ সালের জুলাই মাসে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্ধ পেয়ে উপজেলা সদরের অদূরে রাজাপুর ডিগ্রি কলেজের সামনের এলাকায় রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের নির্মান কাজ শুরু করা হয়। কিন্তু নির্মান সামগ্রীর মুল্য বৃদ্ধির ফলে বরাদ্ধকৃত টাকা দিয়ে নির্মান কাজ পুরোপুরি সম্পন্ন করতে না পারায় কাজ শুরুর ৪ বছর অতিবাহিত হলেও ফায়ার ষ্টেশন চালু করা সম্ভব হয়নি। পুরো কাজ সম্পন্ন করতে আরও ১৫ লাখ টাকার প্রয়োজন বলে ঝালকাঠি গণপূর্ত্ত বিভাগ সূত্রে জানা গেছে। ২০১৭ সালের প্রথম দিকে রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্য বরাদ্ধকৃত একটি নতুন গাড়ি ও একটি পাম্প ঝালকাঠি ফায়ার সার্ভিস ষ্টেশনে এক বছর ধরে পরে আছে। কিন্তু সংশ্লিষ্ট কারও রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশন চালুর কোন উদ্যোগ চোখে পড়েনি। দীর্ঘদিন ধরে রাজাপুরে রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র ও বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। আতঙ্কে রয়েছে দাহপদার্থ বিক্রির ব্যবসায়ীসহ উপজেলাবাসী। ইউএনও আফরোজা বেগম পারুল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন ধরে রাজাপুরে রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় বিভিন্ন অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতির কথা স্বীকার করে ইউএনও জানালেও চলমান শুষ্কমৌসুমে ফায়ার সার্ভিস খুবই প্রয়োজন। দ্রুতই উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মেহেদি হাসান জানান, ২০১৭ সালের প্রথম দিকে রাজাপুরের জন্য বরাদ্ধকৃত একটি নতুন গাড়ি ও একটি পাম্প ঝালকাঠি ফায়ার সার্ভিস ষ্টেশনে এক বছর ধরে পরে আছে। ঝালকাঠির গণপুর্ত্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ জানান, রাজাপুর ফায়ার ষ্টেশনের নির্মানের জন্য ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়। ২০১৪ সালের জুলাই মাসে নির্মান কাজ শুরু করলেও নির্মান সামগ্রির মুল্য বৃদ্ধির ফলে বরাদ্ধকৃত টাকা দিয়ে নির্মান কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। বাকি কাজ সম্পন্ন করতে আরো ১৫ লাখ টাকার প্রয়োজন। এর জন্য চাহিদা পত্র ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্ধ পেলে কাজ সম্পন্ন করে হ্যান্ডওভার করা হবে। জেলার গুরুত্বপূর্ণ উপজেলা রাজাপুরকে অগ্নিকান্ডের ক্ষতির হাত থেকে রক্ষায় দ্রুতই রাজাপুর ফায়ার সার্ভিস ষ্টেশন চালুর দাবি উপজেলাবাসীর।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)