শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ মার্চ ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ময়নার জন্য ২৫ দিন ধরে বাউল শিল্পী জুহুরের অনশন
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ময়নার জন্য ২৫ দিন ধরে বাউল শিল্পী জুহুরের অনশন
বুধবার ● ২১ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে ময়নার জন্য ২৫ দিন ধরে বাউল শিল্পী জুহুরের অনশন

---বাগেরহাট অফিস :: (৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৪মি.) ‘এ জীবন আর রাখবনা আমি! আমার ময়নাকে যারা নিয়ে গেছে তাদের যেন বিচার হয় আল্লাহ, তুমি ছাড়া আমার কথা শোনবার মতো আর কেউ নেই। ময়নাকে যদি কাছে না পাই তাহলে আমি আর কিছুই মুখে তুলব না। এভাবে যদি আমার মরণ হয় সেও ভালো’।
স্ত্রী’র জন্য বুক চাপড়িয়ে এভাবে বিলাপ করছিলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার আদিখালী গ্রামের মৃত সোহরাব মোল্লা পুত্র জুহুর মোল্লা (৪৫)। আজ বুধবার চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে স্ত্রী ময়নার জন্য এভাবে বিলাপ করতে দেখা যায় জুহুরকে। এ সময় কান্না জড়িত কণ্ঠে জুহুর জানান, তিনি মাস দুয়েক আগে উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামের মৃত মুনসুর মল্লিকের কন্যা ময়না আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিলো। নিজের কোন বাড়ি-ঘর না থাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী’কে নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু একটু ভুলের কারণে ময়না আজ তাকে ছেড়ে চলে গেছে। নিজের ভুলের কথা অকপটে স্বীকার করেন জুহুর। কিছুদিন আগে চুলায় রান্না পুড়ে গেলে সে ময়নাকে খুব মারপিট করে। মেয়েকে মারধর করবার খবর পেয়ে ময়নাকে নিয়ে গেছেন তার মা। এর পর থেকে জুহুর এখন পথে পথে ঘুরছে আর কান্নায় ভেঙে পড়ছে। যাকে পাচ্ছেন তাকে জড়িয়ে ধরে বলছেন আমার ময়নাকে এনে দেন। সে আর কখনো ময়নার গায়ে হাত তুলবেনা বলেও প্রতিজ্ঞা করেন। নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন ময়নাকে বলেও জানান তিনি। ময়নাকে না পেলে সে আর কোন আহার করবেনা বলেও আক্ষেভের কথা জানান। গত ২৫ দিন ধরে তিনি ভাত মুখে তোলেননি। সামন্য পাউরুটি খেয়ে এখনো বেঁচে আছেন বলেও জানান তিনি।
জুহুর ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, তিনি একজন ভালো বাউল শিল্পী। এ পর্যন্ত ৪টি বিয়ে করেছেন কিন্তু আগের স্ত্রীরা তাকে ছেড়ে গেছেন। শেষ পর্যন্ত ময়নাই ছিলো তার একমাত্র ভালোবাসার মানুষ। সে যখন চলে গেছে এখন আর বাঁচার কোন ইচ্ছা নেই।
আড়ুয়াবণি গ্রামের ময়নার এক প্রতিবেশি মো. জাফর শেখ জানান, জুহুরকে নিয়ে তিনি গত সোমবার ময়নাদের বাড়িতে গিয়েছিলেন কিন্তু ময়নার পরিবারের লোকজন কোন কথা বলতে রাজি হয়নি। জুহুর অনাহারে থাকায় তাকে খাওয়ানোর চেষ্টা করা হলেও সে কোন খাবার খেতে চাইছে না।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)