শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথের হাট-বাজারে পানের দাম আকাশচুম্বী
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথের হাট-বাজারে পানের দাম আকাশচুম্বী
শনিবার ● ২৪ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথের হাট-বাজারে পানের দাম আকাশচুম্বী

--- বিশ্বনাথ প্রতিনিধি :: (১০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০০মি.) সিলেটের বিশ্বনাথ গ্রামাঞ্চলে ঘরে ঘরে ভাত কিংবা চা পানের পর পান-সুপারি খাওয়া দীর্ঘ দিনের সংস্কৃতি। সেই ঐতিহ্যকে লালন করে চলছে বিশ্বনাথে অঞ্চলের মানুষ। উপজেলা সদর থেকে শুরু করে গ্রামাঞ্চলে যে কোন বাড়িতে অতিথি আপ্যায়নে পান সুপারি অতি আবশ্যক উপকরণ। কিন্তু এই পানের মাত্রাতিরিক্ত দামের কারণে বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ। পানের বাজারে আগুন হিমশিম খাচ্ছেন তারা। বর্তমানে পানের দাম এমন আকাশচুম্বী। কিছুদিন আগে যে পানের বিড়া ছিল ৬০-৭০ টাকা বর্তমানে সেই বিড়ার দাম ২০০-২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পান খেয়ে অভ্যস্ত, কিন্ত সস্প্রতি অতিরিক্ত দাম হওয়ায় অনেকেই কম খাচ্ছেন পান। অনাবৃষ্টিতে পানের উৎপাদন হ্রাস হওয়ায় ও সরবরাহ কমে যাওয়ায় উপজেলার হাট-বাজারগুলোতে পানের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্মে আয়ের লোকজনকে পান ক্রয় করে খাওয়ায় তাদের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা সদরের পুরান বাজার ও নতুন বাজার ঘুরে জানাযায়, শ্রীমঙ্গল নিরালা পঞ্জি, লাউয়াচড়া থেকে উপজেলার সদরের বাজারগুলোতে পান সরবরাহ করা হয়। সপ্তাহে তিনদিন ৩০ বান্ডিল করে (প্রতি বান্ডিলে ২০০০ থেকে ২৫০০ বিড়া পান) সরবরাহ করা হত। উপজেলা সদর থেকে বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারগুলোতে খুচরা বিক্রেতারা পান কিনে নিতেন। গত কয়েকদিন ধরে পান হাট-বাজারগুলোতে সরবরাহ কমে হওয়ায় উপজেলায় পানের দাম অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি বেড়ে গেছে। প্রতিদিন পান বিক্রেতা-ক্রেতাদের মূল্য বৃদ্ধি নিয়ে তাদের মধ্যে চলছে বাগবিতন্ডা। অনেকই বাজারে পানের দাম মূল্য বৃদ্ধি পেলে তা ক্রয় করছেন, আবার অনেকেই পান ক্রয় না করে চলে যেতে দেখা যায়। তবে সব চেয়ে হতদরিদ্র পরিবারগুলো পান ক্রয় করতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
উপজেলা সদরের নতুন বাজার পান ব্যবসায়ী নূর মিয়া বলেন, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি কারণে পানের বরজে উৎপাদন অনেক কমে গেছে। ফলে পান চাষিরা বাজারগুলোতে চাহিদার চেয়ে অর্ধেক পান সরবরাহ দিচ্ছেন। তাও আবার চড়া দামে। যার ফলে উপজেলার হাট-বাজারগুলোতে পানের দাম মূল্য বৃদ্ধি পেয়েছে।
পান ক্রয় করতে আসা দিনমজুর কালাম মিয়া বলেন, যে হারে পানের দাম বৃদ্ধি পেয়েছে তাতে পান খাওয়ায় আমাদের মত লোকজন পক্ষে কষ্টকর হবে।
মুদি ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, আগে যেখানে এক বিড়া পান ৬০ টাকা ক্রয় করেছি, এখনও তা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। পান ক্রয় করতে এসে অনেকই হিমশিম খাচ্ছেন।
অটোরিকশা চালক নুরুল ইসলাম বলেন, সিলেটের লোকজন বেশি পান-সুপারির খেয়ে থাকেন। যার ফলে অন্যান্য জেলা থেকে আমাদের জেলা পানের সরবরাহ হয়ে থাকা বেশি। কিন্তু বর্তমানে যে হারে পানের দাম বৃদ্ধি পেয়েছে পান খাওয়া বাদ দেয়ায় ছাড়া আর কোনো উপায় নেই।
থানার সামনে পান-সুপারির-সিগারেট বিক্রেতা আখতার আহমদ বলেন, পানের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে এখন ৭টাকা করে একটি পান বিক্রি করতে হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)