বুধবার ● ২৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথ বিএনপির সভাপতি’সহ ৬নেতার জামিন লাভ
বিশ্বনাথ বিএনপির সভাপতি’সহ ৬নেতার জামিন লাভ
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.১৪মি.) খালেদা জিয়ার সাঁজার রায়কে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে পুলিশের অনুমতি ছাড়া লিফলেট বিতরণ ও মিছিল বের করায় পুলিশের দায়েরকৃত মামলার অভিযুক্ত উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান) সহ ৬ নেতা জামিন লাভ করেছেন। গতকাল মঙ্গলবার (২৭ মার্চ) হাইকোর্ট থেকে তারা জামিন লাভ করেন।
জামিনপ্রাপ্ত অন্যান্যরা হলেন: জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা ছাত্রদল নেতা শাহ আমির উদ্দিন ও যুবদল নেতা রিপন আহমদ।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি উপজেলা সদরের নতুন বাজার এলাকা লিফলেট ও বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন। পুলিশের অনুমতি ছাড়া মিছিল করায় পুলিশ বাদী হয়ে ৫১জন বিএনপির নেতাকর্মীরকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। গত ৫ ফেব্রুয়ারী রাতেই বিশ্বনাথ থানার এসআই শফিক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে ও আরও ৩০-৪০জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। এরপর পৃথক অভিযান চালিয়ে ৮নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তিতে তারা জামিনে মুক্তি লাভ করেন।





পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক